বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ অর্থনীতির নিয়ন্ত্রণ হারানোর পথে, কঠিন পরীক্ষার মুখোমুখি সরকার কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া নারায়ণগঞ্জে ফোরাম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের উদ্যোগে সিরাতুন্নবী (সা.) আলোচনা সভা ফুটপাত দখলমুক্তকরণে সিটি কর্পোরেশনের উদ্যোগকে স্বাগত—তবে চাই মানবিক ও পরিকল্পিত সমাধান সিদ্ধিরগঞ্জে জামায়াতে ইসলামীর সিরাতুন্নবী (সা:) সম্মেলন অনুষ্ঠিত ফুলবাড়ী দিবস উপলক্ষে শহীদদের স্মরণে নারায়ণগঞ্জ বাসদের শ্রদ্ধা নিবেদন  স্বেচ্ছাসেবক দল নেতা জিয়াউর রহমান জিয়া’র মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত উন্মুক্ত না, বিদেশি না, রপ্তানি না—ফুলবাড়ী দিবসের আহ্বান বদলায় নাই, বদলাবে না ফতুল্লায় গৃহ ডাকাতি: স্বর্ণ ও সরঞ্জামসহ আন্তঃজেলা ডাকাত চক্রের ২ সদস্য গ্রেফতার এমপি মান্নানের হস্তক্ষেপে অবৈধ চুনা ফ্যাক্টরির কাঁচামালবাহী ট্রাক আটক, প্রশাসনের কাছে হস্তান্তর

বিএনপি নেতা জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে চাঁদাবাজি, জালিয়াতি ও প্রাণনাশের হুমকির অভিযোগ 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ২০৭ 🪪

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শম্ভুপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে চাঁদাবাজি, বালু ও খেয়াঘাটে জুলুম, দলীয় পদ বাণিজ্যের অভিযোগসহ নানা অপকর্মের প্রতিবাদে ও প্রতিকার চেয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

একইসাথে, ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা বিএনপির সহ-যুব বিষয়ক সম্পাদক মো. নোবেল মীরকে প্রাণনাশের হুমকি ও মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে এলাকাবাসী ও স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

​অভিযোগ সূত্রে জানা গেছে, ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে জাহাঙ্গীর আলম শম্ভুপুরা ইউনিয়নে একছত্র আধিপত্য বিস্তার করেছেন। তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর মধ্যে রয়েছে নদীতে চাঁদাবাজি, বালু মহাল দখল, ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে যোগসাজশ করে সরকারি অনুদান আত্মসাৎ এবং টাকার বিনিময়ে বিতর্কিত আওয়ামী লীগ ও জাতীয় পার্টির লোকজনকে বিএনপিতে আশ্রয় দিয়ে পদ-পদবি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অর্থ হাতিয়ে নেওয়া।

​একই সাথে জাহাঙ্গীর আলমের দেহরক্ষী খ্যাত নব্য বিএনপি খ্যাত পরকিয়ায় আসক্ত জনিকে খুনি দাবী করে সম্প্রতি ঝুমুরের নৃশংস মৃত্যুর করুন ঘটনা উল্লেখ করে এলাকাবাসীরা জানান, ঝুমুর হত্যাকাণ্ডের মতো স্পর্শকাতর ঘটনায় আসামিদের কাছ থেকে অর্থ নিয়ে প্রভাব খাটিয়ে ভিকটিমের পরিবারকে আপোষ করতে বাধ্য করেছেন এই বিএনপি নেতা। এছাড়া নবীনগর-সাবদী খেয়াঘাটে সাধারণ যাত্রীদের কাছ থেকে তিনগুণ বেশি ভাড়া আদায় এবং প্রতিবাদ করলে মামলার ভয় দেখানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

​স্থানীয় দলীয় সূত্রে জানা যায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজেকে ঘোষণা করেছেন সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-যুব বিষয়ক সম্পাদক মো. নোবেল মীর। জনপ্রিয়তার শীর্ষে থাকা নোবেল মীরকে ঠেকাতে জাহাঙ্গীর আলম মরিয়া হয়ে উঠেছেন।

নোবেল মীর অভিযোগ করেন, জাহাঙ্গীর আলম সম্পর্কে আমার আপন মামা হওয়া সত্ত্বেও তিনি রাজনৈতিক প্রতিহিংসায় আমার ব্যবসায়িক ক্ষতি করছেন, ট্রলার দখল করেছেন এবং পাওনা টাকা ফেরত না দিয়ে উল্টো চেক জালিয়াতির মিথ্যা অভিযোগ তুলে আমাকে হয়রানি করছেন। এমনকি আমাকে মাদক ব্যবসায়ী সাজিয়ে পুলিশ দিয়ে ধরিয়ে দেওয়া এবং প্রাণে মেরে ফেলার প্রকাশ্য হুমকি দিচ্ছেন।

​নোবেল মীর জানান, তিনি নিজের জীবনের নিরাপত্তা চেয়ে এবং এসব অপকর্মের বিচার চেয়ে গতকাল সোনারগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে জাহাঙ্গীর আলমকে মুঠোফোনে একাধিকবার ফোন করে পাওয়া যায়নি৷

​এ বিষয়ে স্থানীয় পর্যায়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। নেতা-কর্মীদের দাবি, জাহাঙ্গীর আলমের মতো বিতর্কিত ব্যক্তিদের অপকর্মের দায়ভার দল নিতে পারে না। নোবেল মীরসহ স্থানীয় বিএনপির সিনিয়র নেতারা বিষয়টিকে গুরুত্বের সাথে নিয়ে সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের কাছে বিস্তারিত অবহিত করেছেন।

​দলের দুর্নাম ও ইমেজ সংকটের হাত থেকে বাঁচতে এবং ন্যায়বিচারের স্বার্থে দ্রুত জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে তদন্তপূর্বক তাকে দলীয় পদ থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন শম্ভুপুরা ইউনিয়ন বিএনপির তৃণমূল নেতা-কর্মীরা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102