বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে না’গঞ্জ জেলা ও মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের খাবার বিতরণ  কথনের ৪র্থ সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের সাথে ‘নারায়ণগঞ্জ ইয়ুথ সার্কেল’-এর শুভেচ্ছা বিনিময় নাসির হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ ডিএনডি খাল দূষণের দায়ে আকবর ডাইং-কে মোবাইল কোর্ট অভিযান ৫০ হাজার টাকা জরিমানা মেধাবী প্রতিবন্ধী রাহাত কে মানবিক সহায়তা দিয়ে পাশে দাড়ালেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন নিষিদ্ধ আওয়ামী লীগের ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে নারায়ণগঞ্জে মহানগর যুবদলের বিশাল মিছিল বি এম ইউনিয়ন স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও এইচএসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল নিষিদ্ধ আওয়ামী লীগ রাজপথে থাকার ঘোষণা দিলেও আমরা তাদের কোথাও খুঁজে পাইনি: এড.টিপু সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য মফিজ গ্রেফতার

এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের সাথে ‘নারায়ণগঞ্জ ইয়ুথ সার্কেল’-এর শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৪৯ 🪪

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ (এনডিএ)-এর নবনিযুক্ত চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘নারায়ণগঞ্জ ইয়ুথ সার্কেল’-এর নেতৃবৃন্দ। বুধবার (২৪ জুন) এনডিএ চেয়ারম্যানের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ ইয়ুথ সার্কেলের সভাপতি জাহিদ হাসানের নেতৃত্বে সংগঠনের একটি প্রতিনিধি দল নবনিযুক্ত চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাঁর দায়িত্ব পালনে সফলতা কামনা করেন।

শুভেচ্ছা বিনিময়কালে ইয়ুথ সার্কেলের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, মাসুকুল ইসলাম রাজীবের নেতৃত্বে নারায়ণগঞ্জ একটি আধুনিক, পরিকল্পিত ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে উঠবে। বিশেষ করে তরুণ প্রজন্মের প্রত্যাশা অনুযায়ী টেকসই নগর উন্নয়নে এনডিএ কার্যকর ভূমিকা রাখবে বলে তারা বিশ্বাস করেন।

এ সময় ইয়ুথ সার্কেলের সংগঠকদের মধ্যে আরও উপস্থিত ছিলেন— মাহফুজ হোসাইন জিশাদ, খন্দকার জাহিদ, সাকিব গাজী, আব্দুল্লাহ আল মারুফ, শরৎ সাহা, অনুতম, ইমন, সজীব ও শাহ পরান প্রমুখ।

এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব ইয়ুথ সার্কেলের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং নারায়ণগঞ্জের সার্বিক উন্নয়নে তরুণ সমাজসহ সর্বস্তরের নাগরিকের সহযোগিতা কামনা করেন। তিনি একটি সুন্দর ও আধুনিক নারায়ণগঞ্জ বিনির্মাণে তাঁর দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102