বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ফুটপাত দখলমুক্তকরণে সিটি কর্পোরেশনের উদ্যোগকে স্বাগত—তবে চাই মানবিক ও পরিকল্পিত সমাধান সিদ্ধিরগঞ্জে জামায়াতে ইসলামীর সিরাতুন্নবী (সা:) সম্মেলন অনুষ্ঠিত ফুলবাড়ী দিবস উপলক্ষে শহীদদের স্মরণে নারায়ণগঞ্জ বাসদের শ্রদ্ধা নিবেদন  স্বেচ্ছাসেবক দল নেতা জিয়াউর রহমান জিয়া’র মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত উন্মুক্ত না, বিদেশি না, রপ্তানি না—ফুলবাড়ী দিবসের আহ্বান বদলায় নাই, বদলাবে না ফতুল্লায় গৃহ ডাকাতি: স্বর্ণ ও সরঞ্জামসহ আন্তঃজেলা ডাকাত চক্রের ২ সদস্য গ্রেফতার এমপি মান্নানের হস্তক্ষেপে অবৈধ চুনা ফ্যাক্টরির কাঁচামালবাহী ট্রাক আটক, প্রশাসনের কাছে হস্তান্তর শিক্ষার্থীদের পথের কাঁটা ‘উৎসব ও বন্ধন’ বাস; অবিলম্বে অপসারণের দাবি ছাত্র ফেডারেশনের দক্ষতা উন্নয়নে নতুন উদ্যোগ: ফতুল্লায় এস কে ড্রাইভিং ট্রেনিং সেন্টারের শুভ উদ্বোধন রেজা রিপনের ৫১তম জন্মদিন: শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ডাঃ মজিবুর রহমান

ফতুল্লার কাশীপুরে মাদক ব্যাবসায়ী দুই ভাইয়ের বিরুদ্ধে হামলা ভাংচুর অগ্নীসংযোগের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১৫৯ 🪪

নারায়নগঞ্জ ফতুল্লার কাশীপুর হাজী পাড়া এলাকায় আলিম মিয়ার দুই পুত্র সন্ত্রাসী ও মাদক ব্যাবসায়ী আশরাফুল ও রাকিবুল এর বিরুদ্ধে গত ৫ মার্চ ও ১৯ মার্চ ২ টি অভিযোগ দায়ের করেছেন , ভূক্ত ভোগী নাজমুল ও নাছিমা বেগম ৷

এলাকাবাসী সূত্রে জানা গেছে গত ৫ মার্চ ২০২৫ আলিম মিয়ার ছোট ছেলে আশরাফুল , হাজী পাড়া মাদরাসার সামনে শরিফুল মিয়ার ছেলে নাজমূল কে পূর্ব শক্রতার জেড় ধরে ধারালো ছুরি ও কেঁচি দিয়ে হাতে ও পিঠে কুপিয়ে রক্তাত্ব জখম করে ৷ এই ঘটনায় নাজমূলের পরিবার দ্রুত তাকে চিকিৎসা করে ফতুল্লা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন ৷

পরে পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্ত মূল আসামী আশরাফুল কে তার বাড়ী থেকে ধারালো ছুরি ও মাদক দ্রব্য সহ গ্রেফতার করে রাস্তায় নিয়ে আসে পরে প্রত্যক্ষর্দশী এলাকাবাসি জানায় , পুলিশের এস আই ওয়াসিম মোটা অংকের টাকার বিনিময়ে চিন্থিত আসামীকে হাতকড়া খুলে ছেড়েঁ দেয় ৷ এই ঘটনায় ধারাবাহিকতায় ৷

আলিম মিয়ার দুই সন্রাসী ছেলে আশরাফুল ও রাকিব প্লান করে ১৯ মার্চ তাদের দল বল নিয়ে ভীকটিম নাজমূলের বাড়ীতে দেশিয় ধারালো অস্ত্র ও লাঠি সোটা নিয়ে হামলা চালায় ৷ তাদের হামলায় নাজমূল ও তার মা নাসিমা এবং ভাই বোনরা প্রান ভয়ে দৌড়ে পাশের বাড়ীতে আশ্রয় নেয় ৷ তারা নাজমূলের বাড়ির জানালায় থাই গ্লাস ভাংচুর করে , আলমারী ভাংচুর করে নগদ টাকা ও ৫ ভরি স্বর্ন অলংকার মোবাইল ফোন ও দামী দামী আসবাপত্র লুট করে এবং দরজা জানালা ভাংচুর করে আগুন ধরিয়ে দেয় ৷ আলিম মিয়ার ছেলে হাজীপাড়ায় অটো চালক হত্যা মামলার এজহার নামীয় আসামী সে দীর্ঘ দিন জেল খেটে বর্তমানে জামিনে বেরিয়ে আবার মাদক বেচা কেনা শুরু করেছে ৷ তাদের দুই ভাইয়ের বিরুদ্ধে জেল খাটা মাদক ব্যাবসা সহ এলাকায় সন্ত্রাসী নানা অপরাধ কর্মকান্ডের অভিযোগ রয়েছে ৷

অনেকে অভিযোগ করছেন আশরাফ ও তার ভাই রাকিব বিএনপির জাঁকির খানের নাম ভাংগিয়ে এলাকায় প্রভাব বিস্তার করছে ৷ জাঁকির খাঁনের ছবি ব্যবহার করে বিভন্ন স্থানে তারা ব্যানার লাগিয়ে এলাকায় নানা অপকর্ম করছে ৷ এলাকাবাসী এই খুনী ও সন্ত্রাসী দুই ভাইয়ের গ্রেফতার দাবী করেছে ৷

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102