রবিবার, ১৭ মে ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
নাসিকের ১৮ নম্বর ওয়ার্ডে বিএনপি নেতা আক্তারের অবৈধ হাট সরকার বদলালেও মেলেনি বিচার: ত্বকী হত্যার ১৩ বছর পূর্তিতে ২২ মে সংসদ ভবনের সামনে ‘ত্বকী সমাবেশ নারায়ণগঞ্জে সানারপাড় রওশন আরা ডিগ্রি কলেজে মাদকবিরোধী আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত নারায়ণগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নারায়ণগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের থানা দায়িত্বশীল সমাবেশ কাব্যকথা’র নারায়ণগঞ্জ সাহিত্য উৎসব-এ দক্ষ সংগঠক সম্মাননা পেলেন সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ অদক্ষতায় জৌলুস হারাচ্ছে ঐতিহ্যবাহী নবীগঞ্জ ইসলামিয়া আলিম মাদরাসা সাফল্যের এক বছর: নারায়ণগঞ্জে জাতীয় যুবশক্তির বিশাল র‍্যালী ও সমাবেশ নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুবশক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হতে যাচ্ছে তরুণদের নেতৃত্বে নতুন যাত্রা শুরু: আত্মপ্রকাশ করলো NGS-এর আংশিক কেন্দ্রীয় কমিটি

না’গঞ্জ র‍্যাব-১১ এর অভিযানে রোহিঙ্গা স্যালভেশন আর্মির কমান্ডার সহ গ্রেফতার ১০

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ২৬৪ 🪪
র‍্যাবের অভিযানে মায়ানমারের রাখাইন রাজ্যের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) এর কমান্ডার আতাউল্লাহ( ৪৮), সেকেন্ড ইন কমান্ড মোস্তাক (৬৬) সহ ১০ জন আরসা সদস্য নারায়ণগঞ্জ ও ময়মনসিংহ হতে র‍্যাব-১১ গ্রেফতার করেছে।
গোয়েন্দা সংবাদের মাধ্যমে প্রাপ্ত তথ্য অনুযায়ী র‍্যাব-১১ এর আভিযানিক দল ১৬ মার্চ এবং ১৭ মার্চ রাতে ২টি টিমে বিভক্ত হয়ে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন ভুমিপল্লী আবাসিক এলাকায় এবং ময়মনসিংহ জেলার নতুন বাজার মোড়ে অবস্থিত নতুন বাজার গার্ডেন সিটিতে অভিযান চালিয়ে বর্ণিত মায়ানমার আরাকান সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর প্রধান আতাউল্লাহ (৪৮)’ সহ ১০ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) রাত ১০:১৩টায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‍্যাব-১১ এ বিষয়টি নিশ্চিত করে।
গ্রেফতারের সময় তাদের নিকট থেকে মোট ৫১,৩৯,১০০/- নগদ টাকা, ইউএস ডলার ও রিঙ্গিত সহ অন্যান্য কিছু বৈদেশিক মুদ্রা, আরসার কমবাট ইউনিফর্ম, মোবাইল ফোন, চাকু স্টিলের চেইন ও ঘড়িসহ কিছু আলামত উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদেরকে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে থানায় হস্তান্তর করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- আতাউল্লাহ আবু আম্মার জুনূনী আতাউল্লাহ (৪৮),  মোস্তাক আহমদ (৬৬), মনিরুজ্জামান (৩৩), সলিমুল্লাহ (২৭), মোঃ হাসান(১৫), আসমত উল্লাহ (২৪), মোঃ হাসান (৪৩), মোসাম্মত আসমাউল হুসনা (২৩), মোসাম্মত  শাহিনা (২২), মোসাম্মত সেনোয়ারা (১৭)।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102