শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
১০ বছর পঙ্গু হয়ে থাকা অসহায় সালেহার পাশে এমপি-পুত্র খায়রুল ইসলাম সজিব ছাত্রীরাই ভবিষ্যতে দেশ নেতৃত্ব দেবে’: নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খান বিয়ের অনুষ্ঠানে যাওয়া হলো না, মেঘনায় ট্রলার ডুবে নিহত ১, একই পরিবারের ৪ জন নিখোঁজ পিপিএম-সেবা পদক পাচ্ছেন নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান অপহরণের পর ফের হুমকি: নিরাপত্তাহীনতায় লাইসেন্সকৃত অস্ত্র ফেরত চেয়ে ডিসিকে ব্যবসায়ী নেতা সোহাগের আবেদন নৈতিক ও আদর্শিক বিকাশের মূল কারিগর শিক্ষক – মাওলানা আবদুুল জব্বার  বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহুতি দিবসে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার পুস্পস্তবক অর্পণ নারায়ণগঞ্জে মাদকবিরোধী সংগঠন ‘নাগরিক শক্তি’ কে কম্পিউটার উপহার দিল জেলা প্রশাসন লন্ডনে ঢাকা জেলা জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে ইয়াসিন ফেরদৌস মুরাদকে সংবর্ধনা ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া ৫৫ ও শিক্ষার্থীদের ৩০ টাকা করার দাবি: ডিসিকে স্মারকলিপি

আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে শহীদ ও বাপ্পি’র নেতৃত্বে শত শত নেতাকর্মী নিয়ে মহানগর বিএনপির মিছিলে যোগদান 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১৯৬ 🪪

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের তথাকথিত প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে যেকোনো ধরনের দেশবিরোধী ষড়যন্ত্র ও নাশকতামূলক কর্মকাণ্ড রুখে দিতে নারায়ণগঞ্জের রাজপথে শক্তি প্রদর্শন করেছে নারায়ণগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন। মঙ্গলবার (২৩ জুন) রাতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউছুফ খান টিপুর নেতৃত্বে আয়োজিত বিশাল প্রতিরোধ মিছিলে কয়েকশ’ নেতাকর্মী নিয়ে যোগ দেন সংগঠনের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ শহীদ ও সাংগঠনিক সম্পাদক যুবদল নেতা শিকদার বাপ্পি চিশতি।

বিশাল এই মিছিলটি নগরীর মিশনপাড়া এলাকা থেকে শুরু হয়ে উত্তর চাষাড়া, কলেজ রোড, গলাচিপা ও বেপারীপাড়া হয়ে বাবুরাইল বউবাজার এলাকায় গিয়ে শেষ হয়। মিছিল চলাকালে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে স্লোগানে স্লোগানে রাজপথ প্রকম্পিত করেন শ্রমিক ও বিএনপির নেতাকর্মীরা।

মিছিল শেষে বাবুরাইল বউবাজার ব্রিজে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে এডভোকেট টিপু বলেন, “আওয়ামী লীগ একটি খুনি ও গণবিচ্ছিন্ন সংগঠন। তারা দেশের শান্তি বিনষ্ট করতে এবং পুনরায় নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। কিন্তু নারায়ণগঞ্জের পরিবহন খাতের সচেতন শ্রমিক সমাজ এবং বিএনপির নেতাকর্মীরা রাজপথে থাকতে কোনো সন্ত্রাসীকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না।”

শ্রমিক নেতা সাব্বির আহমেদ শহীদ ও শিকদার বাপ্পি চিশতি বলেন, “আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ অনুযায়ী আমরা নারায়ণগঞ্জকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করতে কাজ করছি। এর মাঝে কোনো নিষিদ্ধ সংগঠনের উসকানিমূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় আমরা রাজপথে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করব।”

মিছিলে ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক শ্রমিক ও মহানগর বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102