বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে  ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ আগুন: মহানগরী আমীরের তীব্র নিন্দা ও প্রতিবাদ  নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ, ডিপিডিসিতে স্মারকলিপি সংবাদ যদি বস্তুনিষ্ঠ হয়, তবেই তা সবার জন্য মঙ্গল বয়ে আনে: নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন ফতুল্লায় পুলিশের বড় সাফল্য: ১৫১০ পিস ইয়াবাসহ ‘হোটেল মাসুদ’সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক রাকিবের খোজঁ নিলেন জামায়াত আমীর আব্দুল জব্বার পরিচ্ছন্ন ও বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়তে জেলা প্রশাসকের সভাপতিত্বে সমন্বয় সভা এনডিএ চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীবকে নারায়ণগঞ্জ চেম্বারের ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জের সাংবাদিকতা, আইন ও নাগরিক আন্দোলনে মাহবুবুর রহমান মাসুমের অবদানের ৪ দশক নাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাষ্ট জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রক্তাক্ত জুলাইয়ের ২ বছর: নারায়ণগঞ্জে মাঠের সাংবাদিকদের খোঁজ রাখেনি কেউ! 

আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে স্বেচ্ছাসেবক দল নেতা রাইয়ান ও হারুনের নেতৃত্বে প্রতিরোধ মিছিল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ১০৯ 🪪

ফ্যাসিস্ট আওয়ামী লীগের সম্ভাব্য দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে নারায়ণগঞ্জে কঠোর অবস্থান নিয়েছে মহানগর স্বেচ্ছাসেবক দল। মঙ্গলবার (২৩ জুন) রাতে নগরীর প্রধান প্রধান সড়কে এক বিশাল ‘প্রতিরোধ মিছিল’ বের করেন সংগঠনটির নেতাকর্মীরা।

নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাইয়ান হক এবং সদর থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম হারুনের যৌথ নেতৃত্বে এই মিছিলটি অনুষ্ঠিত হয়।

মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা ‘ফ্যাসিস্ট’ আওয়ামী লীগের দুঃশাসন, সন্ত্রাস ও বিগত দিনের অপকর্মের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। রাজপথ প্রকম্পিত করে মিছিলটি শহরের মিশনপাড়া এলাকায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিল শেষে নেতৃবৃন্দ বলেন, “আওয়ামী লীগ বর্তমানে একটি নিষিদ্ধ ও গণবিচ্ছিন্ন অপশক্তি। তারা তাদের তথাকথিত প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে নতুন করে বিশৃঙ্খলা ও নাশকতার পাঁয়তারা করছে। কিন্তু শহীদ জিয়ার সৈনিকরা রাজপথে থাকতে তাদের সেই চক্রান্ত সফল হতে দেওয়া হবে না। জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় স্বেচ্ছাসেবক দল অতন্দ্র প্রহরীর মতো রাজপথে থাকবে।”

বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি কোনো সন্ত্রাসী বা চাঁদাবাজ গোষ্ঠী রাজপথে নামার চেষ্টা করে, তবে তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে। সাধারণ মানুষের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য।

প্রতিরোধ মিছিলে মহানগর ও সদর থানা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। মিছিলটি চলাকালে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। পুরো কর্মসূচিটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102