বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে  ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ আগুন: মহানগরী আমীরের তীব্র নিন্দা ও প্রতিবাদ  নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ, ডিপিডিসিতে স্মারকলিপি সংবাদ যদি বস্তুনিষ্ঠ হয়, তবেই তা সবার জন্য মঙ্গল বয়ে আনে: নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন ফতুল্লায় পুলিশের বড় সাফল্য: ১৫১০ পিস ইয়াবাসহ ‘হোটেল মাসুদ’সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক রাকিবের খোজঁ নিলেন জামায়াত আমীর আব্দুল জব্বার পরিচ্ছন্ন ও বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়তে জেলা প্রশাসকের সভাপতিত্বে সমন্বয় সভা এনডিএ চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীবকে নারায়ণগঞ্জ চেম্বারের ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জের সাংবাদিকতা, আইন ও নাগরিক আন্দোলনে মাহবুবুর রহমান মাসুমের অবদানের ৪ দশক নাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাষ্ট জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রক্তাক্ত জুলাইয়ের ২ বছর: নারায়ণগঞ্জে মাঠের সাংবাদিকদের খোঁজ রাখেনি কেউ! 

আওয়ামী লীগের ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে ফতুল্লা ইউনিয়ন বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ১৬৫ 🪪

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে রাজপথে বিক্ষোভ প্রদর্শন করেছে ফতুল্লা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। সোমবার (২২ জুন) বিকেলে ফতুল্লা জেলা পরিষদ সংলগ্ন ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সামনে থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়।

ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু।

প্রধান অতিথির বক্তব্যে শহিদুল ইসলাম টিটু বলেন, “আমরা আজ সন্ত্রাসবিরোধী বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছি। মাত্র তিন মাস আগে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এ দেশের মানুষ বিএনপিকে ম্যান্ডেট দিয়েছে এবং বিএনপি সরকার গঠন করেছে। জনগণের রায়ের ভিত্তিতে সরকার গঠনের পর থেকেই একটি নিষিদ্ধ সংগঠন নানা ধরনের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। জাতীয় সংসদে আইন পাস করে সংগঠনটিকে (আওয়ামী লীগ) নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এরপরও তারা চোরাগোপ্তা হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে বর্তমান সরকারকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে।”

তিনি আরও বলেন, “আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। আমরা ত্যাগের ও আদর্শের রাজনীতি করি। বিগত স্বৈরাচারী ও ফ্যাসিবাদী সরকারের আমলে দীর্ঘ ১৭ বছর ধরে আমাদের ওপর অমানুষিক নির্যাতন ও নিপীড়ন চালানো হয়েছে। হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে গায়েবি মামলা দেওয়া হলেও কেউ মাঠ ছেড়ে যায়নি। আজ যখন দেশ নতুন করে স্বপ্ন দেখছে, তখন কোনো ষড়যন্ত্রকারীকেই রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না।”

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বারী ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী ও জেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল।

বক্তারা বলেন, বর্তমান সরকার জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করছে এবং বিএনপি রাজপথে থেকে সকল অপশক্তির বিরুদ্ধে জনগণকে পাহারা দেবে। আওয়ামী লীগ ও তার দোসরদের কোনো ধরনের বিশৃঙ্খলার সুযোগ নারায়ণগঞ্জের মাটিতে হবে না।

বিক্ষোভ মিছিলে ফতুল্লা থানা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের কয়েকশ নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিলটি ডিআইটি ও জেলা পরিষদের আশপাশের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিল থেকে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেওয়া হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102