শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
তোলারাম কলেজে ছাত্রাবাসে হামলা ও লুটপাটের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে: ছাত্রশক্তির সংবাদ সম্মেলন বৃষ্টি উপেক্ষা করে মহানগর বিএনপির বিশাল বিক্ষোভ: অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা আমরা বরদাশত করব না বন্দর আদর্শ কিন্ডার গার্টেনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধণা ও সনদ বিতরণ অনুষ্ঠিত নারায়ণগঞ্জকে বিশেষ জেলা ঘোষণা ও প্রিপেইড মিটার বন্ধসহ ৫ দফা দাবিতে স্মারকলিপি গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি  শামসুজ্জোহা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় মাসুদ কবীরকে বিএনপি নেতাদের ফুলেল শুভেচ্ছা সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের ফতুল্লায় ১০ পুড়িয়া হেরোইনসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থানে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় চৌধুরীবাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের দোয়া জুলাই অভ্যূত্থান বার্ষিকী উপলক্ষে কাঁচপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সমাবেশ অনুষ্ঠিত। 

২০ বছর পর উদ্ধার হচ্ছে হাফেজীবাগের বিশাল পুকুর; সংস্কার কাজ পরিদর্শনে নাসিক প্রশাসক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ১২১ 🪪

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ২১ নম্বর ওয়ার্ডের হাফেজীবাগ কবরস্থান রোড এলাকায় দীর্ঘ দুই দশক ধরে পরিত্যক্ত ও আবর্জনায় ভরাট থাকা একটি বিশাল পুকুর সংস্কার ও পুনরায় ব্যবহার উপযোগী করার কাজ শুরু হয়েছে। সোমবার (২২ জুন) বিকেলে এই উদ্ধার ও পরিষ্কার কার্যক্রম সরজমিনে পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

পরিদর্শনকালে প্রশাসক পুকুরটির পরিষ্কার ও খনন কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়ে বলেন, “আগামী বর্ষা মৌসুম পুরোদমে শুরু হওয়ার আগেই পুকুরটি পরিষ্কার করে স্বচ্ছ পানি নিশ্চিত করতে হবে। ২০ বছর ধরে এটি আবর্জনার ভাগাড় হয়ে ছিল, যা এলাকার পরিবেশের জন্য হুমকি। এই পুকুরটি উদ্ধার হলে এলাকার জলাবদ্ধতা নিরসনে যেমন ভূমিকা রাখবে, তেমনি ভূগর্ভস্থ পানির স্তর বজায় রাখতেও সহায়তা করবে।”

স্থানীয় বাসিন্দারা জানান, গত ২০ বছর ধরে এই বিশাল পুকুরটি ছিল পরিত্যক্ত। এটি ময়লা ফেলার স্থানে পরিণত হওয়ায় এলাকায় দুর্গন্ধে টেকা দায় ছিল এবং মশার প্রজনন কেন্দ্রে পরিণত হয়েছিল। নাসিকের এই সময়োপযোগী পদক্ষেপে এলাকাবাসীর মধ্যে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ দূর হয়ে স্বস্তি ফিরে এসেছে। তারা দ্রুত এই কাজ সম্পন্ন করার জন্য প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পরিদর্শনকালে প্রশাসকের সাথে উপস্থিত ছিলেন মহানগর যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ, বন্দর থানা যুবদলের সভাপতি আমির হোসেন, ২১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হান্নান সরকার, বিএনপি নেতা নুর মোহাম্মদ পনেছ, সেলিম, মো. মাসুদ, শামসুল হক, ২৫ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি নুর আলম খন্দকার, জামান, এমারত হোসেন, সাইদুল ইসলাম ও শাহিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সিটি কর্পোরেশন সূত্র জানায়, কেবল পরিষ্কার করাই নয়, পুকুরটি সংস্কারের পর এর চারপাশ সুন্দর করে সাজানো হবে এবং হাঁটার রাস্তা বা বসার জায়গা করার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে হাফেজীবাগ এলাকার সামগ্রিক পরিবেশের আমূল পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। নাসিক প্রশাসকের এমন সরাসরি তদারকিতে উন্নয়ন কাজে বাড়তি গতি সঞ্চার হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102