সোমবার, ২০ জুলাই ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
রক্তাক্ত জুলাইয়ের ২ বছর: নারায়ণগঞ্জে মাঠের সাংবাদিকদের খোঁজ রাখেনি কেউ!  অসুস্থ সাংবাদিক হাফিজুর রহমান মিন্টুর খোঁজ নিলেন জামায়াত নেতৃবৃন্দ: আরোগ্য কামনায় দোয়া বাংলাদেশ ফ্লাওয়ার্স মিলস ওনার্স এসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হওয়ায় মো. সোহাগকে নারায়ণগঞ্জ চেম্বারের অভিনন্দন নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খানকে নারায়ণগঞ্জ চেম্বারের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন নারায়ণগঞ্জে ৩১ সদস্যের মহানগর কমিউনিটি পুলিশিং কমিটি গঠন প্রয়াত এড. বিমল চন্দ্র দাসের স্মরণে জেলা আইনজীবী সমিতির শোক সভা প্রিপেইড মিটারের বাতিলের দাবিতে ২১ জুলাই ডিপিডিসি’র সামনে  বিদ্যুৎ গ্রাহক সমাবেশ সাবেক ​ছাত্রনেতা রিজনের মায়ের ইন্তেকালে নারায়ণগঞ্জ জেলা ছাত্র ফেডারেশনের গভীর শোক শহীদদের স্বীকৃতি ও গণহত্যার বিচারের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান নারায়ণগঞ্জের উন্নয়নে ৪ দফা দাবিতে সিটি প্রশাসককে নাগরিক আন্দোলনের স্মারকলিপি

বি এম ইউনিয়ন স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও এইচএসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১২৫ 🪪

আনন্দ-উচ্ছ্বাস আর আবেগঘন পরিবেশে নারায়ণগঞ্জ বন্দর উপজেলার বি এম ইউনিয়ন স্কুল এন্ড কলেজে আজ মঙ্গলবার একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ এবং এইচএসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. মাজহারুল আলম খান পাভেল। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। নবীনরা, তোমরা জ্ঞান, নৈতিকতা ও শৃঙ্খলা নিয়ে এগিয়ে যাবে। আর বিদায়ী শিক্ষার্থীরা, পরীক্ষার হলে আত্মবিশ্বাসের সঙ্গে লিখবে, সততা নিয়ে ভালো ফল করবে। তোমাদের সাফল্যই আমাদের গর্ব।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডহক কমিটির অভিভাবক প্রতিনিধি মেহেদী হাসান সজীব। তিনি শিক্ষার্থীদের মেধা, মন ও মানবিক গুণাবলি বিকাশে মনোযোগী হওয়ার পরামর্শ দেন। তিনও বলেন, “ভালো ফলাফলের পাশাপাশি একজন ভালো মানুষ হওয়াটাই বড় অর্জন।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিক্ষক প্রতিনিধি মো. লিয়াকত হোসেন এবং অধ্যক্ষ ও এডহক কমিটির সদস্য সচিব মো. আজিজুর রহমান। অধ্যক্ষ তার বক্তব্যে পরীক্ষার্থীদের প্রতি প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এবং নবীনদের কলেজের ঐতিহ্য ধরে রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন, সিনিয়র শিক্ষক শ্রী পার্থ শারদী দাস, কলেজের প্রভাষক নাজমুল হুদা, সুমাইয়া আক্তার, তানিয়া আক্তার, তানিয়া সুলতানা ও প্রভাষক আবুল কালাম আজাদ।

নবীন শিক্ষার্থীদের ফুল ও ব্যাজ পরিয়ে বরণ করে নেওয়া হয়। পরে এইচএসি পরীক্ষার্থীদের পরীক্ষায় সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

পুরো আয়োজনজুড়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102