শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্র মজলিস নারায়ণগঞ্জের নতুন সিভিল সার্জনের সঙ্গে ক্লিনিক মালিক সমিতির মতবিনিময়: স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ও সমন্বয়ের আহ্বান প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে নারায়ণগঞ্জের তদারকির দায়িত্ব প্রদান: ডা. মজিবুর রহমানের অভিনন্দন শান্তি-শৃঙ্খলা বিঘ্নিতকারীদের আইনের আওতায় এনে শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়তে কাজ করছে জেলা পুলিশ : এসপি  প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে নারায়ণগঞ্জের দায়িত্ব পাওয়ায় মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা দুলাল হোসেনের অভিনন্দন সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে আটক ২ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে নারায়ণগঞ্জের দায়িত্ব প্রদান: মহানগর বিএনপি নেতা রেজা রিপনের অভিনন্দন নারায়ণগঞ্জের দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা সোহাগ বিদ্যানিকেতনে বার্ষিক মেধা ও ক্রীড়া পুরস্কার বিতরণ ৫ সেপ্টেম্বর ৬ দফার দাবিতে লংমার্চ: নারায়ণগঞ্জে ডিসি-এসপির সাথে ১১ দলীয় নেতাদের সাক্ষাৎ

সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য মফিজ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১২২ 🪪

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এক বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় সদস্য মোঃ মফিজ হোসেন মজু (৪৬)-কে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) দুপুর ১২টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন সিদ্ধিরগঞ্জ পুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মফিজ হোসেন মজু সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাইনাদী এলাকার হাজী সাইজউদ্দিন আহমেদের ছেলে। বর্তমানে তিনি সিদ্ধিরগঞ্জের হীরাঝিল আবাসিক এলাকার (ব্লক-এ, রোড-৩) একটি বাড়িতে বসবাস করতেন।

পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। ডিবি’র ‘খ-জোন’-এর ইনচার্জ সাজ্জাদ করিম খানের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় অবস্থান নেয় এবং মফিজকে সফলভাবে গ্রেফতার করতে সক্ষম হয়।

নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) জানায়, গ্রেফতারকৃত মফিজ হোসেন মজু নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সক্রিয় সদস্য হিসেবে এলাকায় বিভিন্ন কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। তাকে বিধি মোতাবেক যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নিষিদ্ধ সংগঠনের যেকোনো অপতৎপরতা ও নাশকতামূলক কর্মকাণ্ড রুখে দিতে জেলা পুলিশের এই বিশেষ আভিযানিক তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এই গ্রেফতারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102