বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
নাসির হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ ডিএনডি খাল দূষণের দায়ে আকবর ডাইং-কে মোবাইল কোর্ট অভিযান ৫০ হাজার টাকা জরিমানা মেধাবী প্রতিবন্ধী রাহাত কে মানবিক সহায়তা দিয়ে পাশে দাড়ালেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন নিষিদ্ধ আওয়ামী লীগের ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে নারায়ণগঞ্জে মহানগর যুবদলের বিশাল মিছিল বি এম ইউনিয়ন স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও এইচএসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল নিষিদ্ধ আওয়ামী লীগ রাজপথে থাকার ঘোষণা দিলেও আমরা তাদের কোথাও খুঁজে পাইনি: এড.টিপু সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য মফিজ গ্রেফতার আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে শহীদ ও বাপ্পি’র নেতৃত্বে শত শত নেতাকর্মী নিয়ে মহানগর বিএনপির মিছিলে যোগদান  বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে না’গঞ্জে মহিলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও আলোচনা সভা  আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে স্বেচ্ছাসেবক দল নেতা রাইয়ান ও হারুনের নেতৃত্বে প্রতিরোধ মিছিল

বন্দরে ব্রহ্মপুত্র নদ থেকে অর্ধগলিত যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ১৯০ 🪪

 

তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন বন্দর উপজেলা কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর (ইনচার্জ) মো. সালেহ আহম্মেদ পাঠান।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ বছর। উদ্ধারকালে তার পরনে শুধু একটি গেঞ্জি ছিল, তবে নিচের অংশে কোনো পোশাক পাওয়া যায়নি। লাশটি ব্রহ্মপুত্র নদে ভাসমান অবস্থায় ছিল এবং পচন ধরতে শুরু করেছিল। পুলিশের ধারণা, কয়েক দিন আগে তার মৃত্যু হয়েছে, তবে সঠিক সময় নির্ধারণ করা সম্ভব হয়নি।

কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর (ইনচার্জ) মো. সালেহ আহম্মেদ পাঠান জানান, স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে তারা ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেন। তবে মৃত যুবকের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশের একটি দল বিষয়টি তদন্ত করছে এবং আশপাশের থানাগুলোতে নিখোঁজ ব্যক্তিদের তথ্য সংগ্রহ করা হচ্ছে।মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করার পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

পুলিশ জানিয়েছে, এটি হত্যাকাণ্ড নাকি কোনো দুর্ঘটনা, তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে।

কলাগাছিয়া নৌ পুলিশের ইনচার্জ মো. সালেহ আহমেদ পাঠান বলেন, আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি এবং মরদেহের পরিচয় শনাক্তের জন্য সংশ্লিষ্ট সব থানায় বার্তা পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড নাকি পানিতে ডুবে মৃত্যু, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102