শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্র মজলিস নারায়ণগঞ্জের নতুন সিভিল সার্জনের সঙ্গে ক্লিনিক মালিক সমিতির মতবিনিময়: স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ও সমন্বয়ের আহ্বান প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে নারায়ণগঞ্জের তদারকির দায়িত্ব প্রদান: ডা. মজিবুর রহমানের অভিনন্দন শান্তি-শৃঙ্খলা বিঘ্নিতকারীদের আইনের আওতায় এনে শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়তে কাজ করছে জেলা পুলিশ : এসপি  প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে নারায়ণগঞ্জের দায়িত্ব পাওয়ায় মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা দুলাল হোসেনের অভিনন্দন সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে আটক ২ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে নারায়ণগঞ্জের দায়িত্ব প্রদান: মহানগর বিএনপি নেতা রেজা রিপনের অভিনন্দন নারায়ণগঞ্জের দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা সোহাগ বিদ্যানিকেতনে বার্ষিক মেধা ও ক্রীড়া পুরস্কার বিতরণ ৫ সেপ্টেম্বর ৬ দফার দাবিতে লংমার্চ: নারায়ণগঞ্জে ডিসি-এসপির সাথে ১১ দলীয় নেতাদের সাক্ষাৎ

নাসির হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১৬৯ 🪪

নারায়ণগঞ্জের আলোচিত চাঁদমারী এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নাসির হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।

মঙ্গলবার (২৪ জুন) সকাল ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়রা অভিযোগ করেন, মাদকবিরোধী অবস্থান নেওয়ায় ব্যবসায়ী নাসিরকে সন্ত্রাসীরা হত্যা করেছে। ঘটনার ৪১ দিন পেরিয়ে গেলেও মামলার প্রধান আসামি শরীফসহ জড়িতদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। তারা দাবি করেন, প্রধান আসামি এখনও প্রকাশ্যে ঘোরাফেরা করছে এবং বিভিন্ন সাক্ষী ও স্থানীয় বাসিন্দাদের ভয়ভীতি ও হুমকি দিচ্ছে।

বিক্ষোভকারীরা বলেন, নাসির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল আসামিকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ফতুল্লা মডেল থানা পুলিশ। পরে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, নাসির হত্যা মামলার আসামিদের গ্রেফতারে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে এবং তাদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশের আশ্বাসে প্রায় এক ঘণ্টা পর দুপুর ১২টার দিকে অবরোধ প্রত্যাহার করে নেন এলাকাবাসী। এরপর ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102