বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ডিএনডি খাল দূষণের দায়ে আকবর ডাইং-কে মোবাইল কোর্ট অভিযান ৫০ হাজার টাকা জরিমানা মেধাবী প্রতিবন্ধী রাহাত কে মানবিক সহায়তা দিয়ে পাশে দাড়ালেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন নিষিদ্ধ আওয়ামী লীগের ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে নারায়ণগঞ্জে মহানগর যুবদলের বিশাল মিছিল বি এম ইউনিয়ন স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও এইচএসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল নিষিদ্ধ আওয়ামী লীগ রাজপথে থাকার ঘোষণা দিলেও আমরা তাদের কোথাও খুঁজে পাইনি: এড.টিপু সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য মফিজ গ্রেফতার আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে শহীদ ও বাপ্পি’র নেতৃত্বে শত শত নেতাকর্মী নিয়ে মহানগর বিএনপির মিছিলে যোগদান  বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে না’গঞ্জে মহিলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও আলোচনা সভা  আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে স্বেচ্ছাসেবক দল নেতা রাইয়ান ও হারুনের নেতৃত্বে প্রতিরোধ মিছিল কোনো ‘গডফাদারের’ অনুসারীকে রাস্তায় নামতে দেওয়া হবে না: এড. টিপু

পবিত্র মাহে রমজান উপলক্ষে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ২৯৭ 🪪

নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। রমজানের পবিত্রতা ও তাৎপর্য তুলে ধরতে এই র‍্যালির আয়োজন করা হয়।

শনিবার ( ১ মার্চ )  সকালে নারায়ণগঞ্জ নগরীর প্রধান সড়কগুলোতে এই র‍্যালিটি বের হয়। র‍্যালিতে জেলা প্রশাসনের কর্মকর্তা, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি, বিভিন্ন মাদ্রাসা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ধর্মীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন। র‍্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে দোয়া’র মধ্য দিয়ে শেষ হয়।

র‍্যালি উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, রমজান মাস মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত পবিত্র ও ফজিলতপূর্ণ একটি মাস। এই মাসে সকলকে পরস্পরের প্রতি সহমর্মিতা ও সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানানো হয়। এছাড়াও, তারা রমজানের শিক্ষা ও জনসচেনতা সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে দেওয়ার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা  প্রশাসক  ( সার্বিক )) আলমগীর হুসাইন, নারায়ণগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো.জামাল হুসাইন, নারায়ণগঞ্জ মহানগর জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি  হাফেজ মাওলানা শিব্বির আহমেদ, ফিল্ড অফিসার মো.আল আমিন, ফিল্ড সুপারভাইজার মো.সাইফ উদ্দিন, মো.হান্নানসহ স্থানীয় প্রশাসন, ধর্মীয় নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102