শুক্রবার (২৮শে ফেব্রুয়ারি) বাদ জুমআ ডিআইটি চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে আয়োজিত স্বাগত মিছিল পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, স্বৈরাচার পতনের পর এবারই প্রথম মাহে রমজানে অনিয়ম ও সিন্ডিকেটমুক্ত বাজার ব্যবস্থার প্রত্যাশা করছি। পাশাপাশি, অশ্লীলতা-বেহায়াপনা, চুরি-ছিনতাই ও চাঁদাবাজি বন্ধসহ জননিরাপত্তা নিশ্চিত করতে হবে। রমজান এলে দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতি দুঃখজনক। সিন্ডিকেট ও মজুদদারি রোধে কঠোর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি। এছাড়াও আইনশৃঙ্খলার উন্নতি, চুরি-ডাকাতি ও ছিনতাই বন্ধ করে জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সজাগ দৃষ্টি কামনা করেন। রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলায় হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখা ও সকল প্রকার অশ্লীলতা প্রতিরোধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সহ-সভাপতি মুফতি হাবিবুল্লাহ হাবিব, সেক্রেটারি সুলতান মাহমুদ, জয়েন্ট সেক্রেটারি ডা. সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক ইসমাইল হোসেন, ছাত্র আন্দোলন নগর সভাপতি এইচ এম শাহীন আদনান, সিদ্ধিরগঞ্জ থানা দক্ষিণের সভাপতি মুহা. সোহেল প্রধান, উত্তরের সেক্রেটারি সাইয়্যেদ রিদওয়ান সহ প্রমূখ ।