বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ডিএনডি খাল দূষণের দায়ে আকবর ডাইং-কে মোবাইল কোর্ট অভিযান ৫০ হাজার টাকা জরিমানা মেধাবী প্রতিবন্ধী রাহাত কে মানবিক সহায়তা দিয়ে পাশে দাড়ালেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন নিষিদ্ধ আওয়ামী লীগের ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে নারায়ণগঞ্জে মহানগর যুবদলের বিশাল মিছিল বি এম ইউনিয়ন স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও এইচএসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল নিষিদ্ধ আওয়ামী লীগ রাজপথে থাকার ঘোষণা দিলেও আমরা তাদের কোথাও খুঁজে পাইনি: এড.টিপু সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য মফিজ গ্রেফতার আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে শহীদ ও বাপ্পি’র নেতৃত্বে শত শত নেতাকর্মী নিয়ে মহানগর বিএনপির মিছিলে যোগদান  বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে না’গঞ্জে মহিলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও আলোচনা সভা  আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে স্বেচ্ছাসেবক দল নেতা রাইয়ান ও হারুনের নেতৃত্বে প্রতিরোধ মিছিল কোনো ‘গডফাদারের’ অনুসারীকে রাস্তায় নামতে দেওয়া হবে না: এড. টিপু

৬০ লাখেরও বেশি ডাটাবেজ তৈরি সম্পন্ন হয়েছে : মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯৮ 🪪
বাংলাদেশ  আনসার ও গ্রমা প্রতিরক্ষা বাহিনীর  মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন বর্তমান নিরাপত্তা পরিস্থিতিতে আমাদের অঙ্গীভূত আনসার সদস্যরা বিভিন্ন প্রতিষ্ঠানে দৃঢ় ভূমিকা পালন করছে

তিনি বলেন  তারা হামলার সম্মুখীন হলেও সর্বদা নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছে। তিনি আরও জানান, বাহিনীটির ডিজিটালাইজেশন প্রকল্প বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে এবং ৬০ লাখের ডাটাবেজ তৈরি সম্পন্ন হয়েছে।

সোমবার (২৪শে ফেব্রুয়ারী)  সকালে নগরীর জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, ‘‘গত আগস্ট থেকে ১ লাখের কাছাকাছি মৌলিক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এবং এই বাহিনীর সদস্যদের নিরাপত্তা কাজে সম্পৃক্ত করলে নিরাপত্তার হুমকি ঠেকানো সম্ভব। এবছর নির্বাচনের জন্য আরও ৮৫ হাজার সদস্য প্রশিক্ষণ নেবেন।’’

তিনি  আরও বলেন দেশের মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতা পূর্ণ করতে আমরা ৬০ লাখের জনবলের ১২০ লাখ হাতকে আত্মনির্ভরশীলতার দিকে এগিয়ে নিতে চাই।

জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ৭ ফিল্ড আর্টিলারী অধিনায়ক লে. কর্ণেল আরমিল রাজী, র‍্যাব-১১ অধিনায়ক লে. কর্ণেল এইচ এম সাজ্জাদ হোসেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নারায়ণগঞ্জ জেলা কমান্ড্যান্ট কানিজ ফারজানা শান্তা, এবং অন্যান্য আনসার সদস্যরা।

নারায়ণগঞ্জ জেলা সমাবেশ শেষে অনুষ্ঠানে  ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বন্দর উপজেলা কোম্পানি কমান্ডার মো. সামসুল হক দেওয়ান, কুতুবপুর ইউনিয়ন দলনেত্রী লিপি আক্তার, রূপগঞ্জের তারবো পৌরসভার ওয়ার্ড দলনেতা মো. আবু বক্কর সিদ্দিককে পুরস্কৃত করেন মহাপরিচালক।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102