বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ডিএনডি খাল দূষণের দায়ে আকবর ডাইং-কে মোবাইল কোর্ট অভিযান ৫০ হাজার টাকা জরিমানা মেধাবী প্রতিবন্ধী রাহাত কে মানবিক সহায়তা দিয়ে পাশে দাড়ালেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন নিষিদ্ধ আওয়ামী লীগের ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে নারায়ণগঞ্জে মহানগর যুবদলের বিশাল মিছিল বি এম ইউনিয়ন স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও এইচএসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল নিষিদ্ধ আওয়ামী লীগ রাজপথে থাকার ঘোষণা দিলেও আমরা তাদের কোথাও খুঁজে পাইনি: এড.টিপু সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য মফিজ গ্রেফতার আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে শহীদ ও বাপ্পি’র নেতৃত্বে শত শত নেতাকর্মী নিয়ে মহানগর বিএনপির মিছিলে যোগদান  বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে না’গঞ্জে মহিলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও আলোচনা সভা  আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে স্বেচ্ছাসেবক দল নেতা রাইয়ান ও হারুনের নেতৃত্বে প্রতিরোধ মিছিল কোনো ‘গডফাদারের’ অনুসারীকে রাস্তায় নামতে দেওয়া হবে না: এড. টিপু

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশ মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ জেলার  মানববন্ধন 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯৭ 🪪
বাংলাদেশ মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ জেলার আন্দোলন উপ-পরিষদের উদ্যোগে নারায়ণগঞ্জসহ সারাদেশে দ্রব্যমূল্যের উচ্চ বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। 
বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারী বিকাল ৩টায় নারায়ণগঞ্জ শহরের চাষাড়া- মেট্রোহল সংলগ্ন প্রধান সড়কের এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলার  সভাপতি রীনা আহমেদের সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন জেলার সাধারণ সম্পাদক রহিমা খাতুন, সদস্য ফাহমিদা আজাদ, কাউছার আক্তার পান্না ও নীলা আহমেদ নিশি, পরিচালনা করেন আন্দোলন সম্পাদক সাহানারা বেগম।
উপস্থিত ছিলেন সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা লক্ষ্মী চক্রবর্তী ও প্রীতি কনা দাস , সহ-সভাপতি কৃষ্ণা ঘোষ ও কমলা দে,  প্রোগ্রাম এক্সিকিউটিভ সুজাতা আফরোজ, সদস্য রাশিদা বেগম, শহর কমিটির পক্ষে  দীপা রায়, শাহনাজ বেগম লিপি, নুপুরসহ আরো অনেকে।
বক্তারা বলেন, বর্তমানে পরিস্থিতি এমন হয়েছে প্রতিদিনই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে। তেল, চাল, ডাল, আটা, পিঁয়াজ , মাছ-মাংস, দুধ, চিনিসহ প্রতিটি পণ্যের দাম ঊর্ধ্বগতি দ্বিগুণ- তিনগুণ হয়েছে। এর কারণে বাসা ভাড়াও বৃদ্ধি পাচ্ছে। জনজীবন চরম দুর্ভোগের শিকার। ঔষুধপত্রেরও দাম বৃদ্ধি পেয়েছে। একই সাথে বিদ্যুৎ, গ্যাস, পানির মূল্য বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ আরো বেশি অসহায় হয়ে পড়েছে। অনেককে কর্মহীন হয়ে পড়েছে। অভাব অনটনের কারণে পারিবারিক অশান্তি ও কলহ বৃদ্ধি পাচ্ছে। এর ফলে নারীরা বেশি নির্যাতিত হচ্ছে। গণমাধ্যমে এসব বিষয় নিয়মিত প্রচার হলেও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকেও বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে তেমন কোন পদক্ষেপ নেয়া হয়নি। আগের মতোই সিন্ডিকেট ব্যবস্থা চালু আছে। তাই সরকারের কাছে জোর দাবি আইন প্রয়োগ করে দ্রুত বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে হবে। তেল, চাল, ডাল, আটা, পিঁয়াজ, দুধ, ডিম, চিনিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমিয়ে সহনীয় মাত্রায় আনতে হবে, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, গ্যাস, বিদ্যুৎ ও পানির মূল্য কমাতে হবে।
এ কর্মসূচিতে জেলা, শহর ও পাড়া কমিটির অর্ধ শতাধিক সদস্য অংশগ্রহণ করেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102