বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
বি এম ইউনিয়ন স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও এইচএসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল নিষিদ্ধ আওয়ামী লীগ রাজপথে থাকার ঘোষণা দিলেও আমরা তাদের কোথাও খুঁজে পাইনি: এড.টিপু সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য মফিজ গ্রেফতার আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে শহীদ ও বাপ্পি’র নেতৃত্বে শত শত নেতাকর্মী নিয়ে মহানগর বিএনপির মিছিলে যোগদান  বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে না’গঞ্জে মহিলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও আলোচনা সভা  আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে স্বেচ্ছাসেবক দল নেতা রাইয়ান ও হারুনের নেতৃত্বে প্রতিরোধ মিছিল কোনো ‘গডফাদারের’ অনুসারীকে রাস্তায় নামতে দেওয়া হবে না: এড. টিপু বায়ু দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের অভিযান: বন্দরে ২ ইটভাটাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ২ নেতা গ্রেফতার অসুস্থ গিনেস রেকর্ডধারী “ফুটবল ম্যান” মাসুদ রানাকে মানবিক সহায়তা দিয়ে পাশে দাঁড়ালেন ডিসি রায়হান কবির

মীরজুমলা সড়কে যান চলাচল নিশ্চিতের দাবি সাখাওয়াতের

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৮০ 🪪

নারায়ণগঞ্জের মীরজুমলা সড়কে যানবাহন চলাচল যেন সবসময় নির্বিঘ্ন থাকে, সে বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান।

রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় তিনি এ দাবি জানান।

সাখাওয়াত হোসেন খান সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) প্রতি অনুরোধ জানিয়ে বলেন, “শুধু ২১শে ফেব্রুয়ারির জন্য নয়, সারাবছরই মীরজুমলা সড়ক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা জরুরি। আমি দেখেছি, সেখানে বড় করে ময়লার স্তূপ ফেলা হয়, যা রাস্তার চলাচল ব্যাহত করছে। দ্রুত এই ময়লা অপসারণ করতে হবে।”

তিনি আরও বলেন, “মিরজুমলা সড়কে যান চলাচল নিশ্চিত করতে প্রশাসনকে উদ্যোগী হতে হবে এবং প্রয়োজনে অভিযান পরিচালনা করতে হবে।”

এ সময় তিনি জেলার প্রতিটি বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলকে ২১শে ফেব্রুয়ারি যথাযথ মর্যাদায় উদযাপনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়ার আহ্বান জানান।

জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব আল রাব্বির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান, সিটি করপোরেশনের সিইও মোহাম্মদ জাকির হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102