বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
বি এম ইউনিয়ন স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও এইচএসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল নিষিদ্ধ আওয়ামী লীগ রাজপথে থাকার ঘোষণা দিলেও আমরা তাদের কোথাও খুঁজে পাইনি: এড.টিপু সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য মফিজ গ্রেফতার আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে শহীদ ও বাপ্পি’র নেতৃত্বে শত শত নেতাকর্মী নিয়ে মহানগর বিএনপির মিছিলে যোগদান  বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে না’গঞ্জে মহিলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও আলোচনা সভা  আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে স্বেচ্ছাসেবক দল নেতা রাইয়ান ও হারুনের নেতৃত্বে প্রতিরোধ মিছিল কোনো ‘গডফাদারের’ অনুসারীকে রাস্তায় নামতে দেওয়া হবে না: এড. টিপু বায়ু দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের অভিযান: বন্দরে ২ ইটভাটাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ২ নেতা গ্রেফতার অসুস্থ গিনেস রেকর্ডধারী “ফুটবল ম্যান” মাসুদ রানাকে মানবিক সহায়তা দিয়ে পাশে দাঁড়ালেন ডিসি রায়হান কবির

সাদপন্থিরা আস্তানা করার চেষ্টা করলে মাটিসহ উৎখাত করা হবে: আব্দুল আউয়াল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ১৭০ 🪪

হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা আব্দুল আউয়াল বলেছেন, টঙ্গীর ময়দানে সাদ পন্থিদের ইজতেমা হতে দেওয়া হবে না। তাদের ইজতেমা অনুমতি দিলে সেটা প্রতিহত করতে সারাদেশের লাখো তৌহিদী জনতা কাফনের কাপড় মাথায় দিয়ে লংমার্চ করবে।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে ফতুল্লার হাজীগঞ্জ এলাকায় ওলামা মাশায়েখ ও তাবলিগের সাথীদের আয়োজনে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা আব্দুল আউয়াল বলেন, মাওলানা আব্দুল আউয়াল বলেন, নারায়ণগঞ্জে ডিসি-এসপি নতুন এসেছেন। তাদের জেলার ম্যান্ডেট বুঝতে হবে। তৌহিদী জনতা কোনোদিন অন্যায়কারীদের ছাড় দেয়নি, ভবিষ্যতেও দিবে না। এখানে কোনো ধরনের আস্তানা করার চেষ্টা করলে মাটিসহ উৎখাত করা হবে।
ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদের বলেন, সাদ পন্থিদের এ আস্তানা দেশ, জাতি এবং ইসলামের বিরুদ্ধে একটি ষড়যন্ত্রের আতুরঘর। আমরা বাংলাদেশের মাটিতে এ সমস্ত সন্ত্রাসীদের কোনো আস্তানা গড়তে দিব না।

সমাবেশে মাওলানা জুনাইদ, মাওলানা ফেরদাউসুর রহমান, মুফতি হারুনুর রশিদ, মুফতি জাকির হোসেন কাসেমি, মুফতি মাহমুদ হাসান, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা সুলতান আহাম্মেদ, মাওলানা শাহজালাল, মুফতি মনিরুজ্জামান, মুফতি নেয়ামত উল্লাহ, মুফতি আব্দুর রহিম, মাওলানা মিজানুর রহমান, মাওলানা আনোয়ার হোসাইন মাদানি, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা জুবায়ের ও মুফতি ইমরান প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102