সোমবার, ২২ জুন ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মুখোশ পরে ষড়যন্ত্র ছাড়ুন, সাহস থাকলে রাজপথে আসুন’: ওসমানের বাহিনীকে টিপুর চ্যালেঞ্জ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মহানগর বিএনপির শান্তি মিছিল; ফারুক মালের যোগদান তারেক রহমানের নির্দেশ, মাদক ও সন্ত্রাসমুক্ত হবে নিতাইগঞ্জ’: বাপ্পী চিশতীর হুঁশিয়ারি বন্দরে ‘নির্দোষ’ স্বামী-সন্তানকে মামলায় জড়ানোয় এসপির কাছে অভিযোগ নগরীর জিমখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য নিপু গ্রেফতার ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা কোনো মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ বা সুবিধাবাদী ব্যক্তিকে দলের মনোনয়ন দেওয়া হবে না: এড.সাখাওয়াত  সোনারগাঁওয়ে প্রাথমিক শিক্ষার্থীদের সাথে গোল্ডকাপ ফাইনাল উপভোগ করলেন জেলা প্রশাসক ও এমপি ৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবেলা ফাউন্ডেশন এর মাসিক সভা অনুষ্ঠিত “এড.টিপুর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’: মৌমিতা পরিবহন কর্তৃপক্ষ

স্বৈরাচারী শেখ হাসিনা তাদের মা আর মা সন্তানদের ফেলে চলে গেছে – ব্যারিষ্টার খোকন 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ১৮৫ 🪪
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। 

শনিবার (১১ ই জানুয়ারী) বিকেল সাড়ে ৪টায় নগরীর ১১ নং- ওয়ার্ড এর সরদারপাড়া  এলাকায় কম্বল ও লিফলেট  বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সদর থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মহসিন উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের বার সমিতির সভাপতি ব্যারিষ্টার এ,এম,মাহবুব উদ্দিন খোকন।

এসময়  ব্যারিষ্টার এ.এম মাহবুব উদ্দিন খোকন বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা হচ্ছে তাদের মা। আর মা তার সন্তানদের ফেলে চলে গেছে, এতে করে তারা এতিম হয়ে গেছে। আওয়ামী দুঃশাসনে সাধারণ মানুষ নিষ্পেষিত হয়েছে, আমাদের দলের লাখো নেতাকর্মী মামলায় জর্জরিত হয়ে বাড়ি ছাড়া ছিলো। আজকে আমাদের সুদিন ফিরে এসেছে, এ সময়কে কাজে লাগাতে হবে।

মাহবুব উদ্দিন খোকন আরও বলেন,  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন, অসহায় গরীব মানুষদের সহযোগিতা করার। বিগত দিনগুলোতে স্বৈরাচারী হাসিনা সরকার দেশে যে লুটপাট চালিয়েছে তার কুফল ভোগ করছে সাধারণ জনগণ। সাধারণ মানুষের কাছে গিয়ে বিএনপির জন্য ভোট চাওয়ার রাস্তা তৈরি করতে হবে। শীতবস্ত্র ও লিফলেট  বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় কম্বল ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য, রাখেন নারায়ণগঞ্জ  মহানগর বিএনপির আহ্বায়ক এ্যাড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এ্যাড. আবু আল ইউসুফ খান টিপু,নারায়ণগঞ্জ  জেলা বিএনপির  যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব, মহানগরের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, ফতেহ মোঃ রেজা রিপন, যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ, নাজমুল হক, কৃষকদল নেতা এনামুল হক স্বপন, মাহমুদুল হিরা সহ প্রমূখ

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102