বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
বি এম ইউনিয়ন স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও এইচএসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল নিষিদ্ধ আওয়ামী লীগ রাজপথে থাকার ঘোষণা দিলেও আমরা তাদের কোথাও খুঁজে পাইনি: এড.টিপু সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য মফিজ গ্রেফতার আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে শহীদ ও বাপ্পি’র নেতৃত্বে শত শত নেতাকর্মী নিয়ে মহানগর বিএনপির মিছিলে যোগদান  বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে না’গঞ্জে মহিলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও আলোচনা সভা  আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে স্বেচ্ছাসেবক দল নেতা রাইয়ান ও হারুনের নেতৃত্বে প্রতিরোধ মিছিল কোনো ‘গডফাদারের’ অনুসারীকে রাস্তায় নামতে দেওয়া হবে না: এড. টিপু বায়ু দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের অভিযান: বন্দরে ২ ইটভাটাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ২ নেতা গ্রেফতার অসুস্থ গিনেস রেকর্ডধারী “ফুটবল ম্যান” মাসুদ রানাকে মানবিক সহায়তা দিয়ে পাশে দাঁড়ালেন ডিসি রায়হান কবির

জাকির খানের এক অকুতোভয় সৈনিক কাঞ্চন আহমেদ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ২৭৬ 🪪

এটা অস্বীকার করার কোন উপায় নেই যে, ফের জাকির খানের উত্থানের পেছনে একঝাঁক তরুণ অকুতোভয় সৈনিকদের অবদান ছিলো অনেক বেশি। সেই সব তরুণরা ভয়-ডরকে উপেক্ষা করে জাকির খানের মুক্তির জন্য দীর্ঘ প্রায় ষোলটি বছর রাজপথে আন্দোলন সংগ্রাম করে গেছে। এ সংগ্রাম করতে গিয়ে তারা নানাভাবে হামলা মামলার এবং কারানির্যাতিত হয়েও কখনো রাজপথ থেকে সড়ে দাঁড়ান নি। বরং জাকির খানের মুক্তির দাবিতে বজ্রকন্ঠে আরও বেশি আওয়াজ তোলেছেন। তেমনি একজন তরুণ সাহসী নেতা নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাঞ্চন আহমেদ। যিনি কারানির্যাতন থেকে শুরু করে বহুত্যাগ শিকার করেও জাকির খানের পিছু ছাড়েন নি।

 

জানাগেছে, জাকির খানের মুক্তির দাবিতে আন্দোলন করতে গিয়ে তিনি দীর্ঘ বহুবার কারানির্যাতিত হয়েছেন। ততকালিন ফ্যাসিস্ট সরকারের আমলে মামলার জন্য দিনের পর দিন থেকেছেন পরিবার থেকে বিচ্ছিন্ন। এসময় তার পরিবার অনেক কষ্টে দিনযাপন করলেও পরিবারের কথা না ভেবে জাকির খানের মুক্তির নেশায় মেতে ছিলেন এই নেতা। তাকে আজ অব্দি কোনভাবেই দাবিয়ে রাখা যায়নি। তিনি আজও জাকির খানের মুক্তির জন্য একের পর এক আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। তার একটাই উদ্দেশ্য প্রাণের নেতা জাকির খান মুক্তি পেলেই তার শান্তি। এর বিনিময়ে তার কিছুই চাওয়ার নেই।

 

এ বিষয়ে কাঞ্চন বলেন, কিছু পাওয়ার জন্য কিংবা পদ পদবীর আশায় কখনো রাজনীতি করি না। আমার নেতা জাকির খানকে ভালোবেসে এবং শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে রাজনীতি করি। এতে কেউ আমাকে মূল্যায়ন করুক আর না করুক, আমি এগুলো ভাবি না। জাকির খানের মুক্তি ব্যতিত আমার তেমন কিছু চাওয়া পাওয়া নেই। তবে যার জন্য এতকিছু, সেই ভালোবাসার মানুষটি যেন আমাকে কখনো না ভুলে, এটাই আমার সবচেয়ে বড় চাওয়া।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102