বুধবার, ০৬ মে ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ধরাছোঁয়ার বাইরে নৌকার চেয়ারম্যান জাকির ও সেন্টু উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ

নগরীতে রতন- রাসেলের নেতৃত্বে মহানগর ছাত্রদলের বর্নাঢ্য ৱ্যালী  

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ২২০ 🪪
নারায়ণগঞ্জ নগরীতে  জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর  ছাত্রদলের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ( ৩রা জানুয়ার) বিকেলে নগরীর মিশনপাড়া থেকে ৱ্যালীটি বের করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায়   বর্ণাঢ্য র‌্যালী টি মিশনপাড়া মোড়ে এসে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে শেষ করে নেতৃবৃন্দ।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‌্যালী কে সফল করার লক্ষ্যে দুপুর থেকে  নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিলের মাধ্যমে র‌্যালীতে অংশগ্রহণ করেন।

র‌্যালী শেষে  সংক্ষিপ্ত বক্তব্যে মহানগর ছাত্রদলের সদ্য সাবেক সিনিয়র সহ সভাপতি  শাহজাদা আলম রতন বলেন, গত ১৬ বছর সবচেয়ে বেশি নির্যাতন হয়েছে জাতীয়তাবাদী দলের উপর। ছাত্রদলের জন্ম কিন্তু কোন কদম তলায় হয়নি। ছাত্র দলের জন্ম হয়েছে মানুষকে নির্যাতন মুক্ত করতে। এ আন্দোলনের সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে মহানগর ছাত্রদল।

ছাত্রদল সুংঘঠিত, ভদ্র ছেলেদের নিয়েই ছাত্রদল। ছাত্রলীগ যেখানে টেন্ডারবাজি সন্ত্রাসী কার্যক্রম করে, সেখানে ছাত্রদল মায়ের আচল থেকে টাকা এনে রাজনীতি করেন। যারা আমার সঙ্গে আছে তারা কর্মী না তারা আমার ভাই। আমাকে মহানগর  ছাত্রদলের দায়িত্ব দিলে আমি সবাইকে সঙ্গে নিয়ে এ সংগঠনকে সু-সগঠিত করার জন্য নিজেকে নিয়োজিত রাখবো।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102