বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

সোনারগাঁয়ে অ্যাম্বুলেন্স ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক নারীর মৃত্যু,আহত ৫

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৭ 🪪

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকায় অ্যাম্বুলেন্স ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে  ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের অংশে মেঘনা ব্রিজের প্রবেশ মুখে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আছিয়া খাতুন(৬০)। তার পরিচয় জানার চেষ্টা চলছে।

আহত একজনের পরিচয় জানা গেছে তিনি হলেন আলেয়া খাতুন(৬০) বরিশাল পিরোজপুরের নাজিরপুরের রঘুনাথপুর গ্রামের মৃত মান্নান মিয়ার স্ত্রী। বাকিদের পরিচয় এখন পর্যন্ত জানা যায় নি।
কাঁচপুর হাইওয়ে থানার সার্জেন্ট শুভ্র সরকার জানান, মেঘনা টোল প্লাজার উল্টো পথ দিয়ে মেঘনা ব্রিজে উঠার সময় প্রবেশ মুখে ঢাকাগামী একটি এম্বুলেন্সের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারীর মৃত্যু হয়।  এবং সিএনজি থাকা বাকি ৫ জন আহত হয়। এম্বুলেন্সটি(ঢাকা-মেট্রো-৭১৪৪৩০) জব্দ করা হয়েছে। আহতদের স্থানীয়দের সহায়তায় হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎতক্ষণিক আহতদের পরিচয় জানা সম্ভব হয়নি।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াহিদ মোরশেদ বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102