সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
মুখোশ পরে ষড়যন্ত্র ছাড়ুন, সাহস থাকলে রাজপথে আসুন’: ওসমানের বাহিনীকে টিপুর চ্যালেঞ্জ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মহানগর বিএনপির শান্তি মিছিল; ফারুক মালের যোগদান তারেক রহমানের নির্দেশ, মাদক ও সন্ত্রাসমুক্ত হবে নিতাইগঞ্জ’: বাপ্পী চিশতীর হুঁশিয়ারি বন্দরে ‘নির্দোষ’ স্বামী-সন্তানকে মামলায় জড়ানোয় এসপির কাছে অভিযোগ নগরীর জিমখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য নিপু গ্রেফতার ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা কোনো মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ বা সুবিধাবাদী ব্যক্তিকে দলের মনোনয়ন দেওয়া হবে না: এড.সাখাওয়াত  সোনারগাঁওয়ে প্রাথমিক শিক্ষার্থীদের সাথে গোল্ডকাপ ফাইনাল উপভোগ করলেন জেলা প্রশাসক ও এমপি ৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবেলা ফাউন্ডেশন এর মাসিক সভা অনুষ্ঠিত “এড.টিপুর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’: মৌমিতা পরিবহন কর্তৃপক্ষ

দেশের জনগনকে নিয়ে সরযন্ত্র করলে দাঁতভাঙা জবাব দেয়া হবে –এড, সাখাওয়াত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ২২২ 🪪
নারায়নগঞ্জ মহানগর বিএনপি ৭ই নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে নগরীতে বর্ণাঢ্য র‌্যালির করেছে

শনিবার (৩০শে নভেম্বর) বিকেল ৪টায় নগরীর মিশনপাড়া  থেকে ৱ্যালি বের হয়ে  নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাসিকের সামনের সড়কে গিয়ে শেষ করে সমাবেশের মাধ্যমে।

ৱ্যালী পূর্ব সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে মহানগর বিএনপির আহ্বায়ক  এড. সাখাওয়াত হোসেন খান বলেন, ৭ই নভেম্বরের উৎযাপনে উদ্বুদ্ধ হয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সকল নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ আছি।

আমরা ঐক্যবদ্ধ থেকে আমাদের দলের বিরুদ্ধে, আমাদের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে এবং এদেশের জনগণকে নিয়ে যারা ষড়যন্ত্র করবে তাদের দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে।ঐসকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ আছি এবং ঐক্যবদ্ধ থাকবো।

তিনি আরও বলেন  সকল ভেদাভেদ ভুলে গিয়ে দলকে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে হবে। আমরা বলতে চাই, ৭ই নভেম্বরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গড়ার কাজে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বর্তমান পরিস্থিতিতে ঐক্যবদ্ধতার কোন বিকল্প নেই।

এসময় আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এড, জাকির হোসেন, মোঃ মনির হোসেন খান, ফতেহ মোহাম্মদ রেজা রিপন, আনোয়ার হোসেন আনু, সদস্য ডাঃ মজিবুর রহমান, রফিক উদ্দিন ভূইয়া, হাবিবুর রহমান দুলাল, মাকিত মোস্তাকিন শিপলু,  সদর থানা বিএনপির সভাপতি মাসুদুর রহমান মাসুদ, ,সাধারণ সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধান, যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব শাহেদ আহমেদ, মহানগর বিএনপি নেতা শাহেনশাহ সহ বিভিন্ন  অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102