শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম :
রাজনৈতিক ব্যানার ব্যবহার করে চাঁদাবাজি-সন্ত্রাসবাদসহ মাদক ব্যবসা বন্ধের আহবান আহমেদুর রহমান তনুর  পানির পাম্পের দাবি নিয়ে বক্তারা-আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য করবেন না তোলারাম কলেজে হামলায় আহত শিবির নেতাদের হাসপাতালে দেখতে গেলেন কেন্দ্রীয় সভাপতি তোলারাম কলেজে ছাত্রাবাসে হামলা ও লুটপাটের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে: ছাত্রশক্তির সংবাদ সম্মেলন বৃষ্টি উপেক্ষা করে মহানগর বিএনপির বিশাল বিক্ষোভ: অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা আমরা বরদাশত করব না বন্দর আদর্শ কিন্ডার গার্টেনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধণা ও সনদ বিতরণ অনুষ্ঠিত নারায়ণগঞ্জকে বিশেষ জেলা ঘোষণা ও প্রিপেইড মিটার বন্ধসহ ৫ দফা দাবিতে স্মারকলিপি গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি  শামসুজ্জোহা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় মাসুদ কবীরকে বিএনপি নেতাদের ফুলেল শুভেচ্ছা সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের

খেলা হবে বলা মানুষটা,এখন খেলার মাঠে নেই: সাবেক কাউন্সিলর সাদরিল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৭২ 🪪

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সদ্য অপসারিত ৫নং ওয়ার্ড কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ সভাপতি এবং মক্তিযোদ্ধা প্রজম্ম দলের কেন্দ্রীয় যুগ্ন সাধারন সম্পাদক গোলাম মোহাম্মাদ সাদরিল বলেছেন খেলা হবে বলা বাক্তি আজ খেলার মাঠে নেই । আজ মাঠ আছে কিন্তু সেই খেলোয়াড় নেই। আওয়ামীলীগের সন্ত্রাসীরা তার নাম দিয়েছেন সিংহ পুরুষ , আমি বলি কাপুরুষ , খেলার কথা বলে অস্ত্র দিয়ে সাধারন মানুষদের এবং বিএনপির নেতা কর্মীদের উপর যে জুলুম ও নির্যাতন করেছেন তা ভাষায় প্রকাশ করার মতো না । শনিবার নাসিক ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক সাংসদ ও জেলা বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মুহাম্মাদ গিয়াস উদ্দিন।

সাদরিল বলেন, নারায়ণগঞ্জের এই গডফাদার শামীম উসমানের খেলোয়াড় ছিল সন্ত্রাস , চাঁদাবাজ , ভুমিদস্যু। আজ তারা নেই কারন তারা ফাউল করেছে । জনগণ হচ্ছে আম্পায়ার । জনগণ তাদেরকে লাল কার্ড দেখিয়ে বিতাড়িত করেছে এই নারায়ণগঞ্জের মাটি থেকে। অন্যদিকে আমাদের দলের নেতা যাকে বলি আমরা রয়েল ব্যাঙ্গল টাইগার আমাদের নারায়ণগঞ্জ জেলার সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ গিয়াসউদ্দিন সাহেবের নেতৃত্বে এখনও খেলার মাঠে আছি । আমাদের নেতা আমাদের হাতে খাতা কলম ও খেলার সামগ্রী তুলে দিয়েছেন , তিনি শিখিয়েছেন অস্ত্র ছেড়ে কলম ধরতে। পরিশেষে বলতে চাই নারায়ণনগঞ্জের মাটিতে গডফাদার ভুমিদস্যু ,চাঁদাবাজদের কোনো জায়গা নেই । যারাই বিএনপি’র নাম এবং আমাদের পরিবারের নাম ভাঙ্গিয়ে চাদাঁবাজি ও সন্ত্রাসী কর্মকান্ড করবে তাদের কোন ছাড় দেয়া হবে না। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।

তিনি আরো বলেন, তারুণ্যের অহংকার বিএনপির ভবিষৎ ক্যান্ডারী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি আপোষহীন নেত্রীর সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান এর নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধ আছে এবং ঐক্যবদ্ধ থাকবে । সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহ্ পাকের জন্য দীর্ঘ ১৬ বছর পরে ফ্যাসিবাদী সরকারের হাত থেকে মহান আল্লাহ্ পাক আমাদের দেশকে মুক্ত করেছেন তার জন্য মহান আল্লাহ্ পাকের নিকট কোটি কোটি গুণ শুকরিয়া আদায় করছি। দেশ নতুন করে স্বাধীন করার পেছনে যাদের অবদান ছিল তাদের শ্রদ্ধার সাথে স্বরণ করছি ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102