সোমবার, ২২ জুন ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মুখোশ পরে ষড়যন্ত্র ছাড়ুন, সাহস থাকলে রাজপথে আসুন’: ওসমানের বাহিনীকে টিপুর চ্যালেঞ্জ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মহানগর বিএনপির শান্তি মিছিল; ফারুক মালের যোগদান তারেক রহমানের নির্দেশ, মাদক ও সন্ত্রাসমুক্ত হবে নিতাইগঞ্জ’: বাপ্পী চিশতীর হুঁশিয়ারি বন্দরে ‘নির্দোষ’ স্বামী-সন্তানকে মামলায় জড়ানোয় এসপির কাছে অভিযোগ নগরীর জিমখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য নিপু গ্রেফতার ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা কোনো মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ বা সুবিধাবাদী ব্যক্তিকে দলের মনোনয়ন দেওয়া হবে না: এড.সাখাওয়াত  সোনারগাঁওয়ে প্রাথমিক শিক্ষার্থীদের সাথে গোল্ডকাপ ফাইনাল উপভোগ করলেন জেলা প্রশাসক ও এমপি ৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবেলা ফাউন্ডেশন এর মাসিক সভা অনুষ্ঠিত “এড.টিপুর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’: মৌমিতা পরিবহন কর্তৃপক্ষ

শহীদ জিয়া হলের নামফলক পুনঃস্থাপন করলো মহানগর বিএনপি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ২১৭ 🪪

নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাড়ায় বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামফলক পুনঃস্থাপনের মাধ্যমে নতুন বিলবোর্ড সাজিয়ে দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।

বুধবার (২৮ আগস্ট) সন্ধ্যায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত হয়ে শহীদ জিয়াউর রহমানের নামফলক পুনঃস্থাপনের মাধ্যমে নতুন বিলবোর্ড সাজিয়ে দেন।

এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধান, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মির্জা কামাল উদ্দিন জনি, মহানগর ১৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি এড. শেখ আঞ্জুম আহমেদ রিফাত, সিনিয়র সহ-সভাপতি হারুন শেখ, গোগনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মিয়াজীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকেই রক্ষণাবেক্ষণের অভাবে পরিত্যাক্ত হয়ে পড়ে জিয়া হল। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদের পরপর ২০২৪ সালের ৪ এপ্রিল কে বা কারা রাতের আঁধারে শহীদ জিয়ার ম্যুরাল ভেঙে ফেলে। পরের দিন সকালে বিএনপি নেতা-কর্মীরা এ ঘটনার জন্য স্থানীয় সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান ও স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ নেতাদের দায়ী করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102