সোমবার, ২২ জুন ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
মুখোশ পরে ষড়যন্ত্র ছাড়ুন, সাহস থাকলে রাজপথে আসুন’: ওসমানের বাহিনীকে টিপুর চ্যালেঞ্জ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মহানগর বিএনপির শান্তি মিছিল; ফারুক মালের যোগদান তারেক রহমানের নির্দেশ, মাদক ও সন্ত্রাসমুক্ত হবে নিতাইগঞ্জ’: বাপ্পী চিশতীর হুঁশিয়ারি বন্দরে ‘নির্দোষ’ স্বামী-সন্তানকে মামলায় জড়ানোয় এসপির কাছে অভিযোগ নগরীর জিমখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য নিপু গ্রেফতার ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা কোনো মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ বা সুবিধাবাদী ব্যক্তিকে দলের মনোনয়ন দেওয়া হবে না: এড.সাখাওয়াত  সোনারগাঁওয়ে প্রাথমিক শিক্ষার্থীদের সাথে গোল্ডকাপ ফাইনাল উপভোগ করলেন জেলা প্রশাসক ও এমপি ৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবেলা ফাউন্ডেশন এর মাসিক সভা অনুষ্ঠিত “এড.টিপুর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’: মৌমিতা পরিবহন কর্তৃপক্ষ

শেখ হাসিনার সরকার ছিলো পার্শ্ববর্তী   দেশের তাবেদার সরকার – এড,টিপু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ২৪৬ 🪪
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড, আবু আল ইউসুফ খাঁন টিপু বলেছেন বিগত হাসিনা সরকার বাংলাদেশের সরকার ছিলেন না, উনি ছিলেন পাশ্যর্বতি একটি দেশের তাবেদার সরকার, উনি মনে মনে ভাবতেন ওটা ঐ দেশের অঙ্গরাজ্য, তাই তিনি ঐ দেশের ইশারায় ১৭ বছর গনতন্ত্র, বাকস্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, হরন করেছেন, উনি সর্বশেষ মানবাধিকার ও রাজনৈতিক অধিকার কেড়ে নিয়েছেন। আপনারা দেখতে পেরেছেন কি অবস্থা হয়েছে খুনি শেখ হাসিনার, ছাত্র -জনতা -শ্রমিক আন্দোলনে তাকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন।
মঙ্গলবার (২০শে আগষ্ট) নগরীর মিশন পাড়া অবস্থিত হোসিয়ারী সমিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী তারেক জিয়া প্রজন্ম দলের নারায়ণগঞ্জ  জেলা শাখা কমিটির আয়োজিত, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৭৯ তম জন্মদিন উপলক্ষে, সার্বিক  সুস্থ্যতা, স্বৈরাচার ও বৈষম্য বিরোধী আন্দোলনে সকল মেধাবী ছাত্র-ছাত্রী শহিদদের স্বরনে ও আহতদের সু্স্হ্যতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন আপনার কি চান আগামীদিনে যদি বিএনপি ক্ষমতায় আসে, আমাদের অবস্হা এরকম হউক, যদি না চান তাহলে তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বে একটি সুখি সমৃদ্ধি শান্তিপুর্ণ উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে বাংলাদেশ কে করতে চাই। যেখানে বাকস্বাধীনতা, গনতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা, সরকারীদল, বিরোধীদল,সবাই থাকবে। মানবাধিকার লংঘন হবে না,সেই সরকার যদি প্রতিষ্ঠিত করতে চান, তাহলে আওয়ামী লীগের মতো চাপাবাজী,মাদকব্যাবসা, জমি দখল, করবেন না। এড,টিপু বলেন আমি একমাত্র্র ব্যাক্তী বলতে চাই নারায়ণগঞ্জে বিএনপির কে কি করলো সেটা আমার দেখার বিষয় না, আমি আমার এলাকায় চাপাবাজী,মাদকব্যাসায়ী,জমি দখল,এবং ফ্যাশিষ্ট হাসিনা সরকারের , জাতীয় পার্টির দালালী করেছেন তাদের সাথে কোনো আপোষ করবো না, কারন আমাকে কেনার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নেই।
আমি একমাত্র্র মহান রাব্বুল আলামিনের কাছে মাথা নতো করবো, আর কারও কাছে নয়। আওয়ামী লীগ যা করেছে আমরা সেই কাজগুলো করবো না। এসময়  জেলা কমিটির সভাপতি নুর মোহাম্মদ সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সংগঠন এর সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান সানী।
এছাড়াও আরও উপস্হিত ছিলেন সহ সভাপতি জিলানি ফকির, উপদেষ্টা আলমগীর খান,কৃষ্ণনা মন্ডল, কোষাদক্ষ্য আলাউদ্দিন দেওয়ান, সাংগঠনিক সম্পাদক মানিক সরকার, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রিপন, সহ প্রমূখ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102