বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বি এম ইউনিয়ন স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও এইচএসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল নিষিদ্ধ আওয়ামী লীগ রাজপথে থাকার ঘোষণা দিলেও আমরা তাদের কোথাও খুঁজে পাইনি: এড.টিপু সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য মফিজ গ্রেফতার আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে শহীদ ও বাপ্পি’র নেতৃত্বে শত শত নেতাকর্মী নিয়ে মহানগর বিএনপির মিছিলে যোগদান  বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে না’গঞ্জে মহিলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও আলোচনা সভা  আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে স্বেচ্ছাসেবক দল নেতা রাইয়ান ও হারুনের নেতৃত্বে প্রতিরোধ মিছিল কোনো ‘গডফাদারের’ অনুসারীকে রাস্তায় নামতে দেওয়া হবে না: এড. টিপু বায়ু দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের অভিযান: বন্দরে ২ ইটভাটাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ২ নেতা গ্রেফতার অসুস্থ গিনেস রেকর্ডধারী “ফুটবল ম্যান” মাসুদ রানাকে মানবিক সহায়তা দিয়ে পাশে দাঁড়ালেন ডিসি রায়হান কবির

সামাজিক সংগঠন ‘ধলেশ্বরী তীরে’র উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ৩১২ 🪪

নারায়ণগঞ্জ সদর উপজেলা ফতুল্লা’র বক্তাবলীতে  সামাজিক সংগঠন ‘ধলেশ্বরীর তীরে সমাজ কল্যাণ সংস্থার’ এর উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি  অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে কানাইনগর ছোবহানিয়া স্কুল এন্ড কলেজ এর ৯৫ ব্যাচের সার্বিক তত্ত্বাবধায়নে স্বেচ্ছাসেবী ও সামাজিক এই সংগঠন  বক্তাবলী ইউনিয়নের রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে পাঁচ শতাধিক ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা বিতরণ করে।

রাজাপুর সরকারি প্রাথমিক  বিদ্যালয় মাঠে সংগঠনের সভাপতি রোটারিয়ান নুরুজ্জামান জিকু’র  সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন,পূর্ব চরগড়কূল উচ্চবিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ নাজির হোসেন, সমাজ সেবক আকতার হোসেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইশরাত জাহান, শিক্ষক মাহমুদা আক্তার,সমাজ  সেবক মো.দেলোয়ার হোসেন, খোকা মাতবর, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি জিয়াউর রহমান,কোষাধ্যক্ষ মোসলেউদ্দিন, সংগঠনের সদস্য জাহাঙ্গীর হোসেন, কামরুজ্জামান খোকা, অহিদুর রহমান, মকবুল হোসেন, আব্দুল কাদির, মনিরুজ্জামান স্বপন, মহিউদ্দিন মোল্লা সহ প্রমুখ।

শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ শেষে সংগঠনের কর্মীরা বিদ্যালয় প্রাঙ্গণে বেশ কিছু ফলদ ও বনজ গাছ রুপন করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102