বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে জনগণ পরিবর্তনের পক্ষে রায় দেবে: ফরিদা আখতার নির্বাচনী প্রচারের প্রথম দিনেই নারায়ণগঞ্জে আসছেন তারেক রহমান: বিশাল সমাবেশের প্রস্তুতি এনসিপির আল আমিনকে সমর্থন খেলাফত মজলিসের নারায়ণগঞ্জ–৫ আসনে মাথাল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারিকুল ইসলাম সুজন প্রতীক বরাদ্দের দিনেই আচরণবিধি লঙ্ঘন: গণসংহতি আন্দোলন নির্বাচন পরিচালনা কমিটির গভীর শঙ্কা নারায়ণগঞ্জ চেম্বারের পরিচালক সোহাগকে অপহরণ মূল পরিকল্পনাকারী জিতুকে পুলিশ ধরতে পারেনি হুমকির আতঙ্কে পরিবার ফতুল্লা থানা বিএনপির নির্বাচনী প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত না’গঞ্জ জেলা ট্যাক্সি মালিক সমিতির প্রতিবাদ সভা: টিপু ভাইকে ‘মানবতার ফেরিওয়ালা’ আখ্যা দিলেন মনির অলীরা নিজের জীবন উৎসর্গ করে আল্লাহপাকের হেদায়েতের বাণী প্রচার করাই ছিল তাদের মূল লক্ষ্য: জোসেফ বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় ‘হৃদম প্লাজা গ্রে থান মালিক সমিতি’র দোয়া মাহফিল অনুষ্ঠিত 

জিয়ার ৪৩তম শাহাদাৎ বার্ষিকীতে কলাগাছিয়া ইউনিয়নের সাবদীতে বিএনপির দোয়া ও খাবার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ২০২ 🪪

বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ বন্দর উপজেলার বিএনপির আওতাধীন কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে দোয়া মাহফিল ও অসহায় দুঃস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয় ।

রবিবার( ২রা জুন ) দুপুরে বন্দর উপজেলার সাবদী ও জিউধরা এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময়ে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা,সার্কের প্রতিষ্ঠাতা এবং স্বাধীনতার ঘোষক জিায়াউর রহমান ও তার পুত্র প্রয়াত আরাফাত রহমান কোকো’র বিদেহী আত্মার মাগফেরাত এবং সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সেন বেেগম খালেদা জিয়ার মুক্তি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করা হয়। এরপরে অসহায় ও দুঃস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এ্যাড. সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে দোয়া পরিচালনা করেন নারায়নগন্জ মহানগর বিএনপির সদস্য সচিব এ্যাড, আবু আলো ইউসুফ খাঁন টিপু।

কলাগাছিয়া ইউনিয়নের বিএনপির সভাপতি মোঃ সাহাদুল্লাহ মুকুল
সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, সদর থানা বিএনপির সভাপতি মোঃ মাসুদ রানা,বন্দর থানা বিএনপির সহ সভাপতি মহিউদ্দিন আহমেদ শিশির, জিউধরা ৫ নংওয়াডের সভাপতি মোঃ শাহাদাৎ হোসেন সহ প্রমূখ ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102