বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু রোগী শনাক্ত হলেই ২০০ গজ এলাকায় মশক নিধন: নাসিক প্রশাসক নির্বাচনের আগেই নারায়ণগঞ্জে বাকি ৩৬ সরকারি অস্ত্র উদ্ধারের আশা ডিসির সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ষষ্ঠ কেন্দ্রীয় সম্মেলন সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জে মতবিনিময় সভা মাদক আর বাল্যবিবাহ গোটা সমাজটাকে বসবাসের অযোগ্য করে তুলছে: ইন্সপেক্টর নূরুল ইসলাম হেফাজতের নারায়ণগঞ্জ জেলা কমিটিতে সোনারগাঁয়ের শফিকুল ইসলাম জামী ও ইউসুফ মাহমুদ দুর্গাপূজায় নারায়ণগঞ্জে ৭৫০ পুলিশ, নিরাপত্তায় থাকবে বিশেষ টহল টিম বন্দরে জেলা প্রশাসকের বিভিন্ন দপ্তর পরিদর্শন, জনসেবার মানোন্নয়নে দিকনির্দেশনা ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি সোনারগাঁয়ে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আতাউর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সোহাগ

প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে বিশাল গণমিছিল ও সমাবেশে হরতালের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ১০৪ 🪪

প্রিপেইড মিটার প্রকল্প বাতিলের দাবিতে মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ শহরে বিশাল গণমিছিল ও সমাবেশ করেছে নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরাম।

সকাল ১০টায় চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়। মিছিলে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকার পঞ্চায়েত, মসজিদ কমিটি, সমাজ উন্নয়ন কমিটি ও বিভিন্ন অরাজনৈতিক সংগঠন, সাংবাদিক,সহ সর্বশ্রেনীর মানুষ অংশ নেন।

সমাবেশে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের উপদেষ্টা ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট মাহবুবুর রহমান মাসুম, ফোরামের আহ্বায়ক এডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, বীর মুক্তিযোদ্ধা রমজানুল রশিদ, এডভোকেট জাহাঙ্গীর আলম জাগু, নাসিকের সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ভবানী শংকর রায়, নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সাধারণ সম্পাদক সাংবাদিক, মানবাধিকারকর্মী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, মিশনপাড়া পঞ্চায়েতের যুগ্ম মহাসচিব জাহিদ আহাম্মেদ, চাষাঢ়া পঞ্চায়েতের যুগ্ম সম্পাদক মোঃ নুরুল হুদা, বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক শরীফ সুমনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বিগত সরকারের আমলে নেয়া প্রিপেইড মিটার প্রকল্প জনগণের গলার কাঁটা। এই প্রকল্প অবিলম্বে বাতিল করতে হবে। ইতোমধ্যে বিভিন্ন এলাকায় প্রিপেইড মিটারের বিরুদ্ধে গণপ্রতিরোধ শুরু হয়ে গেছে।”

তারা আরও বলেন, “জনগণের স্বার্থবিরোধী ইভিএম প্রকল্প যেমন বাতিল করা হয়েছে, তেমনি এই প্রিপেইড মিটার প্রকল্পও বাতিল করতে হবে। দাবি আদায় না হলে আমরা প্রয়োজনে হরতালসহ কঠোর কর্মসূচি পালন করবো। কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

সমাবেশ থেকে বক্তারা অভিযোগ করেন, প্রিপেইড মিটারের কারণে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো আর্থিকভাবে চরম ভোগান্তির শিকার হচ্ছে। রিচার্জ করতে গিয়ে অতিরিক্ত খরচ ও হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ।

তারা দ্রুততম সময়ের মধ্যে সারাদেশে প্রিপেইড মিটার প্রকল্প বাতিল করে আগের নিয়মে পোস্টপেইড মিটার চালুর দাবি জানান। অন্যথায় জেলা-উপজেলা পর্যায়ে লাগাতার আন্দোলনের ঘোষণা দেন নেতারা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102