বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু রোগী শনাক্ত হলেই ২০০ গজ এলাকায় মশক নিধন: নাসিক প্রশাসক নির্বাচনের আগেই নারায়ণগঞ্জে বাকি ৩৬ সরকারি অস্ত্র উদ্ধারের আশা ডিসির সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ষষ্ঠ কেন্দ্রীয় সম্মেলন সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জে মতবিনিময় সভা মাদক আর বাল্যবিবাহ গোটা সমাজটাকে বসবাসের অযোগ্য করে তুলছে: ইন্সপেক্টর নূরুল ইসলাম হেফাজতের নারায়ণগঞ্জ জেলা কমিটিতে সোনারগাঁয়ের শফিকুল ইসলাম জামী ও ইউসুফ মাহমুদ দুর্গাপূজায় নারায়ণগঞ্জে ৭৫০ পুলিশ, নিরাপত্তায় থাকবে বিশেষ টহল টিম বন্দরে জেলা প্রশাসকের বিভিন্ন দপ্তর পরিদর্শন, জনসেবার মানোন্নয়নে দিকনির্দেশনা ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি সোনারগাঁয়ে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আতাউর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সোহাগ

এসএসসি উত্তীর্ণদের অভিনন্দন জানালেন রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. আতাউর রহমান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ১২৪ 🪪

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও শিক্ষানুরাগী ডা. আতাউর রহমান।

সোমবার (১০ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক অভিনন্দন বার্তায় তিনি শিক্ষার্থীদের এই কৃতিত্বপূর্ণ সাফল্যের প্রশংসা করেন।

বিবৃতিতে ডা. আতাউর রহমান বলেন, “আজকের এই সাফল্য তোমাদের কঠোর পরিশ্রম, ধৈর্য এবং নিরন্তর অধ্যবসায়ের ফসল। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই ধাপ অতিক্রম করার মধ্য দিয়ে তোমরা আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পথে আরও একধাপ এগিয়ে গেলে। আমি তোমাদের এই গৌরবময় অর্জনে অত্যন্ত আনন্দিত ও গর্বিত।”

তিনি শিক্ষার্থীদের পাশাপাশি এই সাফল্যের অংশীদার হিসেবে অভিভাবকদের ত্যাগ এবং শিক্ষকদের সঠিক দিকনির্দেশনার কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। ডা. আতাউর রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরাই দেশের ভবিষ্যৎ কর্ণধার। আধুনিক ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তোমাদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। কেবল ভালো ফলাফল নয়, বরং দেশপ্রেম ও নৈতিকতার সমন্বয়ে নিজেকে একজন আলোকিত মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করাই হোক তোমাদের মূল লক্ষ্য।”

বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন যে, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে পাঠ্যবইয়ের পাশাপাশি সৃজনশীল চর্চা ও কারিগরি জ্ঞানেও সমৃদ্ধ হতে হবে। রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন সব সময় মেধাবী শিক্ষার্থীদের পাশে আছে এবং তাদের উচ্চশিক্ষা ও প্রতিভা বিকাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে বদ্ধপরিকর।

পরিশেষে, ডা. আতাউর রহমান সকল শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ এবং উত্তরোত্তর সাফল্য কামনা করেন। একইসাথে যারা আশানুরূপ ফলাফল করতে পারেনি, তাদেরকে হতাশ না হয়ে নতুন উদ্যমে পুনরায় চেষ্টা করার আহ্বান জানান।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102