শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম :
১০ বছর পঙ্গু হয়ে থাকা অসহায় সালেহার পাশে এমপি-পুত্র খায়রুল ইসলাম সজিব ছাত্রীরাই ভবিষ্যতে দেশ নেতৃত্ব দেবে’: নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খান বিয়ের অনুষ্ঠানে যাওয়া হলো না, মেঘনায় ট্রলার ডুবে নিহত ১, একই পরিবারের ৪ জন নিখোঁজ পিপিএম-সেবা পদক পাচ্ছেন নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান অপহরণের পর ফের হুমকি: নিরাপত্তাহীনতায় লাইসেন্সকৃত অস্ত্র ফেরত চেয়ে ডিসিকে ব্যবসায়ী নেতা সোহাগের আবেদন নৈতিক ও আদর্শিক বিকাশের মূল কারিগর শিক্ষক – মাওলানা আবদুুল জব্বার  বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহুতি দিবসে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার পুস্পস্তবক অর্পণ নারায়ণগঞ্জে মাদকবিরোধী সংগঠন ‘নাগরিক শক্তি’ কে কম্পিউটার উপহার দিল জেলা প্রশাসন লন্ডনে ঢাকা জেলা জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে ইয়াসিন ফেরদৌস মুরাদকে সংবর্ধনা ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া ৫৫ ও শিক্ষার্থীদের ৩০ টাকা করার দাবি: ডিসিকে স্মারকলিপি

টিসিবি ডিলারে আমাকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাই-দিপু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ১৬৮ 🪪

একটি জাতীয় দৈনিকে টিসিবি ডিলার সংক্রান্ত প্রকাশিত একটি প্রতিবেদনে তথ্য বিকৃত করে বিভ্রান্তি ছড়ানো হয়েছে বলে দাবি করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সেলিম হোসেন দিপু।

সোমবার (১০ আগষ্ট) একটি জাতীয় পত্রিকার ​প্রতিবেদনে “জামাল হোসেন আমার ভাই” এমন মর্মে যে তথ্য উপস্থাপন করা হয়েছে, তাকে সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যায়িত করেছেন তিনি।

​“জামাল হোসেন আমার কোনো আপন বা রক্তের সম্পর্কের ভাই নন। তিনি আমার পার্শ্ববর্তী এলাকার একজন ভাই। আমাদের সোনারগাঁয়ের সামাজিক ও রাজনৈতিক সংস্কৃতিতে স্নেহ, ভালোবাসা ও সম্মানের কারণে আমরা অনেককেই ‘ভাই’ বলে সম্বোধন করি, আবার অনেকেই আমাকে ‘ভাই’ বলে সম্বোধন করেন। তাই কাউকে ‘ভাই’ বলে ডাকা বা সম্বোধন করাকে রক্তের বা পারিবারিক সম্পর্ক হিসেবে উপস্থাপন করা অত্যন্ত দুঃখজনক।

​দীর্ঘদিন ধরে সোনারগাঁয়ের মানুষের সঙ্গে ভালোবাসা, আন্তরিকতা বজায় রেখে চলার কথা উল্লেখ করে তিনি বলেন, এলাকার অসংখ্য মানুষ তাকে “ভাই” বলে ডাকে এবং তিনিও ভালোবাসার টানে অনেককে একইভাবে সম্বোধন করেন। এই সামাজিক ও আন্তরিক সম্পর্ককে বিকৃত করে মিথ্যা তথ্যের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার অপচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

​সংশ্লিষ্টদের প্রতি দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “সত্য তথ্য যাচাই করে দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সংবাদ প্রকাশ অনুরোধ করেন। সত্যকে বিকৃত করে সাময়িকভাবে বিভ্রান্তি ছড়ানো যায়, কিন্তু সত্যকে কখনো চাপা দিয়ে রাখা যায় না।

​তিনি এই  ভিত্তিহীন প্রচারণার ত্বরিত প্রতিবাদ জানিয়ে সর্বদা সত্যের পক্ষে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102