বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু রোগী শনাক্ত হলেই ২০০ গজ এলাকায় মশক নিধন: নাসিক প্রশাসক নির্বাচনের আগেই নারায়ণগঞ্জে বাকি ৩৬ সরকারি অস্ত্র উদ্ধারের আশা ডিসির সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ষষ্ঠ কেন্দ্রীয় সম্মেলন সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জে মতবিনিময় সভা মাদক আর বাল্যবিবাহ গোটা সমাজটাকে বসবাসের অযোগ্য করে তুলছে: ইন্সপেক্টর নূরুল ইসলাম হেফাজতের নারায়ণগঞ্জ জেলা কমিটিতে সোনারগাঁয়ের শফিকুল ইসলাম জামী ও ইউসুফ মাহমুদ দুর্গাপূজায় নারায়ণগঞ্জে ৭৫০ পুলিশ, নিরাপত্তায় থাকবে বিশেষ টহল টিম বন্দরে জেলা প্রশাসকের বিভিন্ন দপ্তর পরিদর্শন, জনসেবার মানোন্নয়নে দিকনির্দেশনা ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি সোনারগাঁয়ে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আতাউর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সোহাগ

পুত্র সজিবকে নিজের রাজনৈতিক সচিব নিযুক্ত করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ১০৬ 🪪

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান তাঁর ছেলে এবং যুবদল নেতা খাইরুল ইসলাম সজিবকে নিজের রাজনৈতিক সচিব হিসেবে নিয়োগ দিয়েছেন। আজ রবিবার (৯ আগস্ট) তিনি আনুষ্ঠানিকভাবে এই নিয়োগ প্রদান করেন।

নিয়োগের বিষয়টি অবহিত করে ইতিমধ্যে জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, র‌্যাব-১১-এর অধিনায়ক, বিজিবি-৬২ ব্যাটালিয়নের অধিনায়ক এবং উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি ও সংশ্লিষ্ট দপ্তরে অনুলিপি পাঠানো হয়েছে।

সংসদ সদস্যের স্বাক্ষরিত নিয়োগপত্রে উল্লেখ করা হয়েছে, রাজনৈতিক সচিব হিসেবে খাইরুল ইসলাম সজিব সংসদ সদস্যের নির্বাচনী এলাকার বিভিন্ন উন্নয়ন ও রাজনৈতিক কার্যক্রম সমন্বয়ে সার্বিক সহযোগিতা করবেন। এ ছাড়া তিনি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে সংসদ সদস্যের পক্ষ থেকে যোগাযোগ রক্ষার দায়িত্বও পালন করবেন।

খাইরুল ইসলাম সজিব নারায়ণগঞ্জের রাজনীতিতে একজন পরিচিত মুখ। তিনি এর আগে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তিনি জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পান।

এমপি আজহারুল ইসলাম মান্নানের এই সিদ্ধান্তের ফলে নির্বাচনী এলাকার রাজনৈতিক ও প্রশাসনিক কার্যক্রমে আরও গতিশীলতা আসবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102