বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু রোগী শনাক্ত হলেই ২০০ গজ এলাকায় মশক নিধন: নাসিক প্রশাসক নির্বাচনের আগেই নারায়ণগঞ্জে বাকি ৩৬ সরকারি অস্ত্র উদ্ধারের আশা ডিসির সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ষষ্ঠ কেন্দ্রীয় সম্মেলন সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জে মতবিনিময় সভা মাদক আর বাল্যবিবাহ গোটা সমাজটাকে বসবাসের অযোগ্য করে তুলছে: ইন্সপেক্টর নূরুল ইসলাম হেফাজতের নারায়ণগঞ্জ জেলা কমিটিতে সোনারগাঁয়ের শফিকুল ইসলাম জামী ও ইউসুফ মাহমুদ দুর্গাপূজায় নারায়ণগঞ্জে ৭৫০ পুলিশ, নিরাপত্তায় থাকবে বিশেষ টহল টিম বন্দরে জেলা প্রশাসকের বিভিন্ন দপ্তর পরিদর্শন, জনসেবার মানোন্নয়নে দিকনির্দেশনা ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি সোনারগাঁয়ে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আতাউর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সোহাগ

সম্প্রীতির টানে জামায়াত কার্যালয়ে রাজীব: অভিনন্দন জানালো শিবির

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ১২১ 🪪

নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে গত ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান’ দিবসের কর্মসূচিতে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত সংঘর্ষের পর, দুই সংগঠনের মধ্যে সৌহার্দ্য ও সহনশীল রাজনীতি ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

এই লক্ষে সোমবার (১০ আগস্ট) সন্ধ্যায় নগরীর মিশনপাড়াস্থ মহানগর জামায়াতে ইসলামীর কার্যালয়ে ছুটে যান নারায়ণগঞ্জ মহানগর সরকারি তোলারাম কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল ইসলাম রাজীব। সেখানে তিনি সংঘর্ষের ঘটনায় আহত ছাত্রশিবির নেতাকর্মীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং কুশল বিনিময় করেন।

ছাত্রদল নেতা রাজীব কার্যালয়ে পৌঁছালে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রশিবিরের সভাপতি অমিত হাসানের নেতৃত্বে শিবিরের নেতাকর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা ও স্বাগত জানান। এ সময় উভয় সংগঠনের নেতাকর্মীদের মধ্যে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।

উপস্থিত গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে আজিজুল ইসলাম রাজীব বলেন, “৫ আগস্ট আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি। ছাত্র-জনতার ত্যাগের বিনিময়ে আসা এই অর্জিত স্বাধীনতায় আমাদের ঐক্যবদ্ধ থাকা জরুরি। তোলারাম কলেজে ছোট্ট একটি কথা নিয়ে সংঘর্ষে জড়ানোর বিষয়টি অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত। আমরা চাই ক্যাম্পাসে সহনশীল রাজনীতির পরিবেশ বজায় থাকুক। ভাইয়ে ভাইয়ে কোনো সংঘাত নয়, বরং কাঁধে কাঁধ মিলিয়ে আমরা দেশ পুনর্গঠনে কাজ করব।”

এ সময় নারায়ণগঞ্জ মহানগর ছাত্রশিবিরের সভাপতি অমিত হাসান ছাত্রদল নেতার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, “ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছাত্রদল ও ছাত্রশিবির রাজপথে একসাথে লড়াই করেছে। আন্দোলনের সেই স্পিরিটকে ধারণ করে আমাদের সামনের দিকে এগোতে হবে। কোনো তৃতীয় পক্ষ যেন আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে না পারে, সেদিকে সজাগ থাকতে হবে। আজকের এই সাক্ষাৎ প্রমাণ করে যে, আমরা প্রতিহিংসার রাজনীতি পরিহার করে সম্প্রীতির বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ।”

বৈঠকে উভয় পক্ষই সরকারি তোলারাম কলেজসহ নারায়ণগঞ্জের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে এবং ছাত্র সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থান বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সময় ছাত্রদল ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102