বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ অর্থনীতির নিয়ন্ত্রণ হারানোর পথে, কঠিন পরীক্ষার মুখোমুখি সরকার কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া নারায়ণগঞ্জে ফোরাম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের উদ্যোগে সিরাতুন্নবী (সা.) আলোচনা সভা ফুটপাত দখলমুক্তকরণে সিটি কর্পোরেশনের উদ্যোগকে স্বাগত—তবে চাই মানবিক ও পরিকল্পিত সমাধান সিদ্ধিরগঞ্জে জামায়াতে ইসলামীর সিরাতুন্নবী (সা:) সম্মেলন অনুষ্ঠিত ফুলবাড়ী দিবস উপলক্ষে শহীদদের স্মরণে নারায়ণগঞ্জ বাসদের শ্রদ্ধা নিবেদন  স্বেচ্ছাসেবক দল নেতা জিয়াউর রহমান জিয়া’র মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত উন্মুক্ত না, বিদেশি না, রপ্তানি না—ফুলবাড়ী দিবসের আহ্বান বদলায় নাই, বদলাবে না ফতুল্লায় গৃহ ডাকাতি: স্বর্ণ ও সরঞ্জামসহ আন্তঃজেলা ডাকাত চক্রের ২ সদস্য গ্রেফতার এমপি মান্নানের হস্তক্ষেপে অবৈধ চুনা ফ্যাক্টরির কাঁচামালবাহী ট্রাক আটক, প্রশাসনের কাছে হস্তান্তর

সাংবাদিক সোনালীর পাশে থেকে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত দেখালেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ২৯৭ 🪪

নারায়ণগঞ্জ সদর উপজেলায় যোগদানের পর থেকে একের পর এক মানবিক কাজ করে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন। সরকারি ও পারিবারিক দায়িত্ব পালনের পাশাপাশি তিনি প্রতিনিয়ত মানুষের দুঃখ-দুর্দশার কথা শুনে সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন।

তারই উদাহরণ মঙ্গলবার (১৬ জুন) দুপুরে সদর উপজেলা পরিষদ কার্যালয়ে শত ব্যস্ততার মাঝেও চাষাড়ায় রোড এক্সিডেন্টে গুরুতর আহত সাংবাদিক সোনালীর পাশে থেকে চিকিৎসা সহায়তা দিয়ে মানবিক উদাহরণ স্হাপন করলেন সদর উপজেলার এই নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন। তিনি প্রথমে সাংবাদিক সোনালীর শারীরিক অবস্থার খোঁজ খবর নেন পরে চিকিৎসা সেবা দেওয়ার জন্য নগর অর্থ দিয়ে সহায়তার হাত বাড়িয়ে দেন।

এদিকে সাংবাদিক সোনালী ইউওএর আন্তরিকতা দেখে মুগ্ধ হন। সোনালী বলেন, আমি ইউএনও এর আন্তরিকতা দেখে অবাক হয়েছি। তিনি এত ব্যস্ততার মাঝেও আমার কথা শুনেন এবং আমার চিকিৎসার জন্য সহায়তার হাত বাড়িয়ে দিলেন। আসলেই তিনি প্রশংসার দাবীদার।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার এসএম ফয়েজ উদ্দিন বলেন,আমার কাছে যারা আসেন, তারা একটা আশার আলো খুঁজে পান। আমি সবসময় চেষ্টা করি মানুষের পাশে থেকে মানবিক কাজ করতে। তিনি বলেন, সরকারি নিয়মে হয়তো সবাইকে একসঙ্গে সাহায্য করা সম্ভব হয় না, কিন্তু আমি কাউকেই ফিরিয়ে দিই না।”

“অন্যান্য প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি আমি প্রতিদিন চেষ্টা করি এমন কিছু করতে, যা মানুষের মুখে হাসি ফোটাবে। এই কাজগুলো আমার কাছে দায়িত্বের পাশাপাশি আনন্দও।”

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102