শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের তদারকি ও সমন্বয়ের দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে টিটু ঢালীর অভিনন্দন ছাত্র রাজনীতির চর্চা ও নেতৃত্ব বিকাশে জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার রাজনৈতিক কর্মশালা খেলাফত প্রতিষ্ঠা ছাড়া জাতির কাঙ্খিত মুক্তি সম্ভব নয়- খেলাফত মজলিস নারায়ণগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্র মজলিস নারায়ণগঞ্জের নতুন সিভিল সার্জনের সঙ্গে ক্লিনিক মালিক সমিতির মতবিনিময়: স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ও সমন্বয়ের আহ্বান প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে নারায়ণগঞ্জের তদারকির দায়িত্ব প্রদান: ডা. মজিবুর রহমানের অভিনন্দন শান্তি-শৃঙ্খলা বিঘ্নিতকারীদের আইনের আওতায় এনে শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়তে কাজ করছে জেলা পুলিশ : এসপি  প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে নারায়ণগঞ্জের দায়িত্ব পাওয়ায় মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা দুলাল হোসেনের অভিনন্দন সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে আটক ২ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে নারায়ণগঞ্জের দায়িত্ব প্রদান: মহানগর বিএনপি নেতা রেজা রিপনের অভিনন্দন

ফতুল্লায় মাদক স্পটে র‌্যাবের অভিযান: পরিত্যক্ত অবস্থায় অত্যাধুনিক ‘পেনগান’ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ১৪১ 🪪

নারায়ণগঞ্জের ফতুল্লায় পরিত্যক্ত অবস্থায় একটি অত্যাধুনিক ‘পেনগান’ (কলম পিস্তল) ও একটি খালি খোসা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১)। শনিবার (১৩ জুন) দিবাগত রাত ১টার দিকে ফতুল্লার নয়ামাটি ভাবিরবাজার এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

রোববার (১৪ জুন) দুপুরে র‌্যাব-১১-এর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে ফতুল্লার নয়ামাটি ভাবিরবাজার এলাকার একটি নির্জন স্থানে মাদকসেবী ও অপরাধীরা অবস্থান করছে। তথ্যের সত্যতা যাচাইয়ে র‌্যাবের একটি আভিযানিক দল ওই মাদক স্পটে অভিযান চালায়। তবে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা মাদকসেবী ও অপরাধীরা দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়।

পরবর্তীতে র‌্যাব সদস্যরা ওই এলাকায় ব্যাপক তল্লাশি শুরু করেন। তল্লাশিকালে একটি ঝোপের ভেতর পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ওই অত্যাধুনিক কলম পিস্তল (পেনগান) এবং এর একটি ব্যবহৃত খালি খোসা উদ্ধার করা হয়।

র‌্যাব-১১-এর বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উদ্ধারকৃত এই পেনগানটি দেখতে সাধারণ কলমের মতো হলেও এটি অত্যন্ত সুক্ষ্ম ও প্রাণঘাতী একটি আগ্নেয়াস্ত্র। অপরাধীরা সাধারণত নজর এড়াতে এই ধরনের ছোট ও ছদ্মবেশী অস্ত্র ব্যবহার করে থাকে। মাদক ও সন্ত্রাসবিরোধী এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে র‌্যাব।

উদ্ধারকৃত অস্ত্র ও খোসা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102