বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ অর্থনীতির নিয়ন্ত্রণ হারানোর পথে, কঠিন পরীক্ষার মুখোমুখি সরকার কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া নারায়ণগঞ্জে ফোরাম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের উদ্যোগে সিরাতুন্নবী (সা.) আলোচনা সভা ফুটপাত দখলমুক্তকরণে সিটি কর্পোরেশনের উদ্যোগকে স্বাগত—তবে চাই মানবিক ও পরিকল্পিত সমাধান সিদ্ধিরগঞ্জে জামায়াতে ইসলামীর সিরাতুন্নবী (সা:) সম্মেলন অনুষ্ঠিত ফুলবাড়ী দিবস উপলক্ষে শহীদদের স্মরণে নারায়ণগঞ্জ বাসদের শ্রদ্ধা নিবেদন  স্বেচ্ছাসেবক দল নেতা জিয়াউর রহমান জিয়া’র মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত উন্মুক্ত না, বিদেশি না, রপ্তানি না—ফুলবাড়ী দিবসের আহ্বান বদলায় নাই, বদলাবে না ফতুল্লায় গৃহ ডাকাতি: স্বর্ণ ও সরঞ্জামসহ আন্তঃজেলা ডাকাত চক্রের ২ সদস্য গ্রেফতার এমপি মান্নানের হস্তক্ষেপে অবৈধ চুনা ফ্যাক্টরির কাঁচামালবাহী ট্রাক আটক, প্রশাসনের কাছে হস্তান্তর

কাশিপুরে পৈত্রিক সম্পত্তি দখলে বাধা ও মারধর: কাদির ও জসিম বাহিনীর বিরুদ্ধে থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৩১৩ 🪪

নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুর মধ্যপাড়া এলাকায় পৈত্রিক সম্পত্তি ভোগ দখলে বাধা প্রদান, মারধর এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় কাদির মিয়া ও তার ছেলে কথিত সন্ত্রাসী জসিম বাহিনীর বিরুদ্ধে। এই ঘটনায় ভুক্তভোগী মোঃ মহিউদ্দিন মিয়া বাদী হয়ে গত ১০ জুন ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগকারী মোঃ মহিউদ্দিন মিয়া কাশীপুর মধ্যপাড়া এলাকার বশির উদ্দিন মিয়ার ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, কাশীপুর মৌজায় পৈত্রিক সূত্রে মহিউদ্দিন মিয়া এবং তার বোন ফরিদা বেগম ৯ শতাংশ জমির মালিক (খতিয়ান ২৫৯, এসএ/সিএস ১৬৩৫ ও ১৬৩৬, আরএস দাগ ২২২৮ ও ২২২৯)। দীর্ঘদিন ধরে তারা এই সম্পত্তি ভোগ দখল করে আসলেও বিবাদী কাদির মিয়া এবং তার ছেলে জসিম ওই জমি দখলের পাঁয়তারা শুরু করে। এ নিয়ে এলাকায় একাধিকবার সালিশ-বৈঠকের চেষ্টা করা হলেও কাদির মিয়া ও তার ছেলে জসিমের অসহযোগিতা ও দাপটের কারণে তা সম্ভব হয়নি।

ভুক্তভোগীদের অভিযোগ, তারা নিজেদের জমিতে ঘরবাড়ি নির্মাণের কাজ শুরু করলেই বিবাদীরা সশস্ত্র অবস্থায় এসে বাধা প্রদান করে এবং কাজ বন্ধ রাখতে বাধ্য করে। এরই ধারাবাহিকতায় গত বুধবার (১০ জুন) কাদির মিয়া ও তার ছেলে জসিমসহ অজ্ঞাতনামা ৫/৬ জন সন্ত্রাসী মহিউদ্দিন ও তার বোন ফরিদা বেগমকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এক পর্যায়ে তারা মহিউদ্দিন মিয়াকে পিটিয়ে রক্তাক্ত ও নীলাফোলা জখম করে। এসময় সন্ত্রাসীরা হুমকি দেয় যে, বাড়ি ছেড়ে অন্যত্র চলে না গেলে তাকে জানে মেরে ফেলা হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত আব্দুল কাদির ও তার ছেলে জসিম এলাকায় অত্যন্ত প্রভাবশালী এবং তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়েরকৃত মামলাসহ একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডের মামলা রয়েছে। তাদের অত্যাচারে এলাকার সাধারণ মানুষও তটস্থ থাকে।

আক্রান্ত মহিউদ্দিন মিয়া জানান, “আমরা নিজেদের পৈত্রিক সম্পত্তিতে শান্তিতে থাকতে পারছি না। সন্ত্রাসীরা আমাদের মারধর করেছে এবং এখন প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”

এই বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মিলন ফকির জানান, “জমিসংক্রান্ত বিরোধ ও মারধরের অভিযোগটি আমাদের নজরে এসেছে। আমরা বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছি। দ্রুত সময়ের মধ্যে আসামিদের আইনের আওতায় আনা হবে।”

অসহায় পরিবারটি এখন প্রশাসনের কাছে জানমালের নিরাপত্তা ও পৈত্রিক সম্পত্তি উদ্ধারে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছে।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102