বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা ও গণসংবর্ধনা অনুষ্ঠিত ট্রাকচাপায় ছাত্রদল ও যুবদল নেতার মর্মান্তিক মৃত্যু: রেজা রিপনের গভীর শোক বিসিবির গুরুত্বপূর্ণ দুই পদে নারায়ণগঞ্জের মাসুদুজ্জামান: আবদুল জব্বারের অভিনন্দন শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকীতে বিএনপি নেতা মোশাররফ হোসেনের উদ্যোগে মিলাদ ও দোয়া  শব্দদূষণ নিয়ন্ত্রণে পুলিশের কঠোর হওয়ার নির্দেশনা: নারায়ণগঞ্জে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত তৃণমূল পর্যায়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে গ্রাম আদালত শক্তিশালী করার আহ্বান জেলা প্রশাসকের কুতুবপুরে শিগগিরই সাঁড়াশি অভিযান, কাউকেই ছাড় দেওয়া হবে না’: পুলিশ সুপার তীব্র গরমে পথচারীদের স্বস্তিতে রেড ক্রিসেন্টের মানবিক উদ্যোগ; ছাতা ও পানি বিতরণ ফতুল্লার কুতুবপুরে সন্ত্রাসী হামলা ও শ্লীলতাহানি: মামলা তুলে নিতে হুমকির অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৯ মে, ২০২৬
  • ১৬০ 🪪

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে লিখিত পরীক্ষা আজ ০৯ মে ২০২৬ (শনিবার) সকাল ১১:০০ ঘটিকায় পুলিশ লাইন্স স্কুল, নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হয়। আজকের লিখিত পরীক্ষায় সর্বমোট ২১৪ জন প্রার্থী অংশগ্রহণ করেন।

লিখিত পরীক্ষা শেষে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে পুলিশ সুপার, নারায়ণগঞ্জ ও নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয় কনস্টেবল পদে চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তাদের পরিবার যেন কোন প্রকার প্রতারক বা দালাল চক্রের খপ্পরে না পড়ে, এ বিষয়ে সর্তক থাকার জন্য অনুরোধ করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্স এর প্রতিনিধি জনাব জনাব নিশাত এ্যঞ্জেলা, এআইজি (ইন্সপেকশন-২); জনাব আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্ ও ট্রাফিক-উত্তর), ঢাকা জেলা; জনাব ফৌজিয়া হাবিব খান, অতিরক্তি পুলিশ সুপার, গোপালপুর সার্কেল, টাঙ্গাইল জেলা এবং নিয়োগ বোর্ডের বিশেষ সদস্য জনাব তাসমিন আক্তার, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নারায়ণগঞ্জসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ ও নিয়োগ ডিউটিতে কর্মরত বিভিন্ন পদমর্যাদার অফিসার- ফোর্সেস।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102