বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তরুণরা বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারে: নাসিক প্রশাসক চানামারিতে শাহজালাল হাসপাতালে আধুনিক প্যাথলোজি পরীক্ষার শুভ উদ্বোধন সাংবাদিক তানভীর হোসেন-এর মায়ের মৃত্যুতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার শোক  সাংবাদিক তানভীর হোসেনের মাতৃবিয়োগে রিয়াদ মোহাম্মদ চৌধুরীর গভীর শোক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির গভীর শোক প্রকাশ সাংবাদিক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের (এনইউজে)র শোক ​ডা. শফিকুর রহমানের কর্মী সম্মেলনকে ঘিরে উৎসবের আমেজ নারায়ণগঞ্জ: শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ১২নং ওয়ার্ড বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল সাংবাদিক তানভীর হোসেনের মাতৃবিয়োগে রেজা রিপনের শোক প্রকাশ ও সমবেদনা ভূমি সেবায় স্বচ্ছতা আনতে নারায়ণগঞ্জে ‘ল্যান্ড একুইজিশন ম্যানেজমেন্ট’ সফটওয়্যার বিষয়ক মতবিনিময় সভা

সিদ্ধিরগঞ্জ পাসপোর্ট অফিসে র‍্যাবের অভিযান: ৭ দালাল আটক ও কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১৬৯ 🪪

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালাল বিরোধী ঝটিকা অভিযান চালিয়ে চক্রের সাত সদস্যকে আটক করেছে র‍্যাব-১১ ও জেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার (০৭ মে) দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়। আটককৃতদের পরে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তারিফ আল তাওহীদ। এসময় র‍্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার আল মাসুদ খানসহ র‍্যাব ও জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

আটককৃতরা হলেন—বিল্লাল (৩১), আসলাম (৫৫), সাইফুল ইসলাম (৩১), মো. জিয়াউর রহমান (৪৮), মো. ইউসুফ হোসেন (৩৪), মো. মনিরুজ্জামান (৫৫) এবং তানভীর মাহতাব (৩৩)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পাসপোর্ট করতে আসা সাধারণ মানুষকে হয়রানি ও প্রতারণার অভিযোগে আটককৃতদের মধ্যে চারজনকে ১০ দিন এবং তিনজনকে ৭ দিন করে বিনাশ্রমে কারাদণ্ড প্রদান করা হয়। একই সাথে সাজাপ্রাপ্ত সাতজনের প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানা করা হয়েছে।

অভিযান শেষে ম্যাজিস্ট্রেট মো. তারিফ আল তাওহীদ জানান, পাসপোর্ট অফিসে সেবাগ্রহীতাদের হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের এই কঠোর অবস্থান। দালাল চক্রের অপতৎপরতা বন্ধে জনস্বার্থে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

অভিযান চলাকালে পাসপোর্ট অফিসের আশেপাশে থাকা অন্যান্য দালালদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেবা নিতে আসা সাধারণ মানুষ প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102