বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা ও গণসংবর্ধনা অনুষ্ঠিত ট্রাকচাপায় ছাত্রদল ও যুবদল নেতার মর্মান্তিক মৃত্যু: রেজা রিপনের গভীর শোক বিসিবির গুরুত্বপূর্ণ দুই পদে নারায়ণগঞ্জের মাসুদুজ্জামান: আবদুল জব্বারের অভিনন্দন শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকীতে বিএনপি নেতা মোশাররফ হোসেনের উদ্যোগে মিলাদ ও দোয়া  শব্দদূষণ নিয়ন্ত্রণে পুলিশের কঠোর হওয়ার নির্দেশনা: নারায়ণগঞ্জে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত তৃণমূল পর্যায়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে গ্রাম আদালত শক্তিশালী করার আহ্বান জেলা প্রশাসকের কুতুবপুরে শিগগিরই সাঁড়াশি অভিযান, কাউকেই ছাড় দেওয়া হবে না’: পুলিশ সুপার তীব্র গরমে পথচারীদের স্বস্তিতে রেড ক্রিসেন্টের মানবিক উদ্যোগ; ছাতা ও পানি বিতরণ ফতুল্লার কুতুবপুরে সন্ত্রাসী হামলা ও শ্লীলতাহানি: মামলা তুলে নিতে হুমকির অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন

সিদ্ধিরগঞ্জে মাদকের বিরুদ্ধে শেখ মোহাম্মদ অপুর ‘জিরো টলারেন্স’: মাদকসহ কারবারিকে পুলিশের হাতে সোপর্দ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ২০০ 🪪

সিদ্ধিরগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ অপু। ‘মাদক কারবারী ও সেবনকারীরা কেবল পরিবারের শত্রু নয়,

এরা দেশ ও জাতির শত্রু’—এই স্লোগানকে সামনে রেখে সিদ্ধিরগঞ্জ ৮নং ওয়ার্ডে এক অভিযানে মাদকসহ এক ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দিয়েছেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিদ্ধিরগঞ্জ ৮নং ওয়ার্ডের বউবাজার এলাকায় কবুতর নিয়ে মারামারির একটি ঘটনার বিচারের উদ্দেশ্যে প্রশাসনসহ স্থানীয় বিএনপি ও যুবদল নেতৃবৃন্দকে নিয়ে অভিযুক্ত কোরবান মহাজনের বাড়িতে যান মহানগর যুবদলের অন্যতম
সংগ্রামী যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ অপু। এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও সহ-সাধারণ সম্পাদকসহ অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী।

অভিযুক্ত কোরবান মহাজনের বিরুদ্ধে যখন প্রশ্ন উঠে তিনি মাদকের সঙ্গে জড়িত। তখনই শেখ মোহাম্মদ অপুর সন্দেহ হলে তিনি তাৎক্ষণিক পুলিশ প্রশাসনের সহায়তায় ওই বাড়িতে তল্লাশি চালান। তল্লাশিকালে বাড়িটি থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। পরে মাদক সেবন ও কারবারের অভিযোগে কোরবান মহাজনকে উদ্ধারকৃত মাদকসহ পুলিশের হাতে সোপর্দ করা হয়।

অভিযান শেষে এক তাৎক্ষণিক বক্তব্যে শেখ মোহাম্মদ অপু বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের এই যুদ্ধ অব্যাহত থাকবে। মাদক সমাজকে কুরে কুরে খাচ্ছে। এই এলাকায় মাদক নির্মূল করার জন্য যা যা করা প্রয়োজন, আমরা তার সবটুকুই করবো। ইনশাআল্লাহ, একটি সুস্থ ও সুন্দর মাদক মুক্ত সমাজ আমরা গড়ে তুলবোই।”

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “মাদকের প্রশ্নে কোনো আপস নেই। যারা যুবসমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না।”

উল্লেখ্য, শেখ মোহাম্মদ অপু নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের একজন সাবেক নেতা ছিলেন। বর্তমানে তিনি নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় নাগরিক সমাজ ঐক্য কমিটির সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এলাকায় মাদকের বিরুদ্ধে তার এই সাহসী ও সময়োপযোগী পদক্ষেপ সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102