বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
তরুণরা বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারে: নাসিক প্রশাসক চানামারিতে শাহজালাল হাসপাতালে আধুনিক প্যাথলোজি পরীক্ষার শুভ উদ্বোধন সাংবাদিক তানভীর হোসেন-এর মায়ের মৃত্যুতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার শোক  সাংবাদিক তানভীর হোসেনের মাতৃবিয়োগে রিয়াদ মোহাম্মদ চৌধুরীর গভীর শোক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির গভীর শোক প্রকাশ সাংবাদিক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের (এনইউজে)র শোক ​ডা. শফিকুর রহমানের কর্মী সম্মেলনকে ঘিরে উৎসবের আমেজ নারায়ণগঞ্জ: শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ১২নং ওয়ার্ড বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল সাংবাদিক তানভীর হোসেনের মাতৃবিয়োগে রেজা রিপনের শোক প্রকাশ ও সমবেদনা ভূমি সেবায় স্বচ্ছতা আনতে নারায়ণগঞ্জে ‘ল্যান্ড একুইজিশন ম্যানেজমেন্ট’ সফটওয়্যার বিষয়ক মতবিনিময় সভা

লোক দেখানো হকার উচ্ছেদের মাধ্যমে নতুন চাঁদাবাজির পাঁয়তারা চলছে: আদনান তাহসান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ১৮৮ 🪪
লোক দেখানো হকার উচ্ছেদের মাধ্যমে নতুন চাঁদাবাজির পাঁয়তারা চলছে। একদিকে বলা হচ্ছে ফুটপাতে হকার বসার কোনো আইনগত বৈধতা নেই অন্যদিকে ৬৭২ হকারকে দলিল করে বরাদ্দ দিয়েছিল নাসিক । পুনর্বাসন ছাড়াই হকার উচ্ছেদ অমানবিক ও প্রত্যাখ্যানযোগ্য। আমারা পূর্বেও দেখেছি রাজনৈতিক স্বার্থসংশ্লিষ্ট অপতৎপরতা প্রভাব ও চাঁদাবাজির কারণে অকার উচ্ছেদ কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছে।
ফুটপাত অবশ্যই পথচারীদের চলাচলের সুবিধাজনক রাখতে হবে। তবে তার আগে হকারদের জন্য ফলপ্রসূ ও স্থায়ী পুনর্বাসন সুনিশ্চিত করা অত্যাবশ্যক। দেশে শিক্ষিত বেকারের সংখ্যা ঊর্ধ্বগতি পেতে থাকায় এবং যথেষ্ট কর্মসংস্থান সৃষ্টি না হওয়ায় অনেক মানুষ বাধ্য হয়ে হকারি পেশায় নিয়োজিত হচ্ছেন। ফলে হকাররা এই নগরীরই একটি বাস্তব অংশ, তাদের জীবনধারণের দায় রাষ্ট্র পরিহার করা সম্ভব নয়।
যানজট প্রসঙ্গে, নারায়ণগঞ্জ শহরের অপরিকল্পিত নগরায়ণ, রাস্তা দখল এবং অটোরিকশার অতিরিক্ত সংখ্যা এবং যানজটের প্রধান কারণ হচ্ছে উৎসব ও বন্ধন বাস । যতদিন না পর্যন্ত এই বাস কাউন্টার শহর থেকে সরিয়ে না নেওয়া হচ্ছে ততদিন পর্যন্ত নারায়ণগঞ্জে যানজট মুক্ত করা সম্ভব নয় । এবং লাইসেন্সের বাইরে বিপুল সংখ্যক অটোরিকশা চলাচল করছে, যা নিয়ন্ত্রণ করতে হবে এবং অবৈধ স্ট্যান্ডগুলো উচ্ছেদ করতে হবে। — তাহসান
আদনান তাহসান
সৎগঠক, জাতীয় যুবশক্তি নারায়ণগঞ্জ মহানগর ।
সাবেক ১নং যুগ্ম সদস্য সচিব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102