শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :
রাজনৈতিক ব্যানার ব্যবহার করে চাঁদাবাজি-সন্ত্রাসবাদসহ মাদক ব্যবসা বন্ধের আহবান আহমেদুর রহমান তনুর  পানির পাম্পের দাবি নিয়ে বক্তারা-আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য করবেন না তোলারাম কলেজে হামলায় আহত শিবির নেতাদের হাসপাতালে দেখতে গেলেন কেন্দ্রীয় সভাপতি তোলারাম কলেজে ছাত্রাবাসে হামলা ও লুটপাটের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে: ছাত্রশক্তির সংবাদ সম্মেলন বৃষ্টি উপেক্ষা করে মহানগর বিএনপির বিশাল বিক্ষোভ: অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা আমরা বরদাশত করব না বন্দর আদর্শ কিন্ডার গার্টেনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধণা ও সনদ বিতরণ অনুষ্ঠিত নারায়ণগঞ্জকে বিশেষ জেলা ঘোষণা ও প্রিপেইড মিটার বন্ধসহ ৫ দফা দাবিতে স্মারকলিপি গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি  শামসুজ্জোহা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় মাসুদ কবীরকে বিএনপি নেতাদের ফুলেল শুভেচ্ছা সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের

নারায়ণগঞ্জবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন জিয়াউর রহমান জিয়া

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ১৬৬ 🪪

বাঙালির ঐতিহ্য ও শেকড়ের উৎসব বাংলা নববর্ষ উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া।

গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পহেলা বৈশাখ বাঙালির জাতিসত্তার এক অবিচ্ছেদ্য অংশ। পুরোনো বছরের সব গ্লানি, ব্যর্থতা আর জরাজীর্ণতাকে ধুয়ে-মুছে নতুন সূর্যের আলোয় উদ্ভাসিত হোক আমাদের সবার জীবন। নববর্ষের এই শুভক্ষণে আমি নারায়ণগঞ্জবাসীর সুখ, শান্তি ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।”

জিয়াউর রহমান জিয়া তাঁর বার্তায় আরও উল্লেখ করেন, “স্বেচ্ছাসেবক দল সবসময় সাধারণ মানুষের অধিকার রক্ষা ও সেবার ব্রত নিয়ে রাজপথে কাজ করে। নতুন বছরে আমাদের অঙ্গীকার হোক—একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও শান্তিময় সমাজ গড়ে তোলা। আমরা যেন হিংসা-বিদ্বেষ ভুলে পারস্পরিক ভ্রাতৃত্ব ও সামাজিক সম্প্রীতি বজায় রেখে সামনের দিকে এগিয়ে যেতে পারি।”

তিনি আরও বলেন, “নতুন বছর বয়ে আনুক মানুষের জয়গান এবং প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যাক আনন্দের বার্তা। সংকটে ও সংগ্রামে আমরা যেভাবে অতীতে জনগণের পাশে ছিলাম, ভবিষ্যতেও সেই সেবার ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।”

সবশেষে তিনি নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণকে ‘শুভ নববর্ষ’ জানিয়ে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102