শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম :
রাজনৈতিক ব্যানার ব্যবহার করে চাঁদাবাজি-সন্ত্রাসবাদসহ মাদক ব্যবসা বন্ধের আহবান আহমেদুর রহমান তনুর  পানির পাম্পের দাবি নিয়ে বক্তারা-আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য করবেন না তোলারাম কলেজে হামলায় আহত শিবির নেতাদের হাসপাতালে দেখতে গেলেন কেন্দ্রীয় সভাপতি তোলারাম কলেজে ছাত্রাবাসে হামলা ও লুটপাটের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে: ছাত্রশক্তির সংবাদ সম্মেলন বৃষ্টি উপেক্ষা করে মহানগর বিএনপির বিশাল বিক্ষোভ: অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা আমরা বরদাশত করব না বন্দর আদর্শ কিন্ডার গার্টেনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধণা ও সনদ বিতরণ অনুষ্ঠিত নারায়ণগঞ্জকে বিশেষ জেলা ঘোষণা ও প্রিপেইড মিটার বন্ধসহ ৫ দফা দাবিতে স্মারকলিপি গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি  শামসুজ্জোহা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় মাসুদ কবীরকে বিএনপি নেতাদের ফুলেল শুভেচ্ছা সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের

সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানালেন মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দুলাল হোসেন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১৫১ 🪪

বাঙালির প্রাণের উৎসব ও ঐতিহ্যের প্রতীক পহেলা বৈশাখ তথা বাংলা নববর্ষ উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দুলাল হোসেন।

গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “বাংলা নববর্ষ আমাদের জাতীয় জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। নতুন বছর মানেই নতুন সম্ভাবনা, নতুন পথচলা আর সমৃদ্ধির স্বপ্ন দেখা। গত বছরের যাবতীয় দুঃখ-বেদনা আর জরাজীর্ণতাকে ধুয়ে-মুছে নতুন বছর আমাদের জীবনে বয়ে আনুক অনাবিল প্রশান্তি ও নতুন প্রাণের স্পন্দন।”

স্বেচ্ছাসেবক দলের এই নেতা তাঁর বার্তায় আরও উল্লেখ করেন, “স্বেচ্ছাসেবক দল সবসময় সাধারণ মানুষের সেবায় ও প্রয়োজনে রাজপথে নিয়োজিত থাকে। নতুন বছরে আমাদের অঙ্গীকার হোক—হিংসা-বিদ্বেষ ভুলে পারস্পরিক ভ্রাতৃত্ব ও সামাজিক সম্প্রীতি বজায় রাখা। আমরা যেন সব ভেদাভেদ ভুলে সুন্দর ও নিরাপদ এক নারায়ণগঞ্জ বিনির্মাণে একযোগে কাজ করতে পারি।”

তিনি আরও বলেন, “নববর্ষের এই আনন্দঘন মুহূর্তে আমি নারায়ণগঞ্জ মহানগরীর প্রতিটি পাড়া-মহল্লার মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। প্রতিটি ঘরে ঘরে আনন্দের নতুন সূর্য উদিত হোক। মানুষের অধিকার রক্ষা ও সেবার ব্রত নিয়ে আমরা আগামীতেও জনগণের পাশে থাকবো ইনশাআল্লাহ।”

সবশেষে তিনি নারায়ণগঞ্জবাসীকে ‘শুভ নববর্ষ’ জানিয়ে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102