বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লার কুতুবপুরে সন্ত্রাসী হামলা ও শ্লীলতাহানি: মামলা তুলে নিতে হুমকির অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে নারায়ণগঞ্জে মহানগর যুবদলের বিশাল আনন্দ মিছিল ফতুল্লায় সজীব হোসেন ইবুর উদ্যোগে জেলা প্রশাসনের চারাগাছ বিতরণ হোসেনপুর-শম্ভুপুরা-পিরোজপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন সিআইপি বজলুর রহমান নারায়ণগঞ্জে নাসিকের বর্জ্যবাহী ট্রাকের নিচে পিষ্ট হয়ে ছাত্রদল ও যুবদল নেতার মর্মান্তিক মৃত্যু বাসাবাড়িতে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে “আমরা নারায়ণগঞ্জবাসী’র মানববন্ধন  নিমকোতে ‘Kids’ Education’ কর্মশালায় সনদপত্র গ্রহণ করছেন সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুৎ আমরা নারায়ণগঞ্জবাসী’ সংগঠন সরকারের সাথে আছে: মাকিদ মোস্তাকিম শিপলু পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি অধ্যাপক ড. নুসরাত ফাতেমা শামীম, অয়ন ও আজমেরী ওসমানের নামসহ দ্রুত চার্জশিটের দাবি রফিউর রাব্বির

সন্ত্রাসী হামলায় আহত তাইজুলকে দেখতে গেলেন কেন্দ্রীয় নেতা হাজী মুজিবুর রহমান: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১৩৬ 🪪

সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীদলের সভাপতি মোঃ তাইজুল ইসলামের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তার বাড়িতে গিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় তাঁতীদলের সদস্য সচিব হাজী মুজিবুর রহমান।

রবিবার (১২ এপ্রিল) বিকেল ৬টায় সিদ্ধিরগঞ্জ থানার ৮নং ওয়ার্ডের সৈয়দপুর এলাকায় তাইজুল ইসলামের বাসভবনে যান তিনি। এ সময় তার সাথে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর তাঁতীদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে হাজী মুজিবুর রহমান আহত তাইজুল ইসলামের চিকিৎসার খোঁজখবর নেন এবং তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। পরে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, “তৃণমূলের একজন নিবেদিতপ্রাণ নেতা তাইজুল ইসলামের ওপর যে ন্যাক্কারজনক ও কাপুরুষোচিত হামলা হয়েছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। অবিলম্বে এই হামলার সাথে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।”

তিনি আরও বলেন, “তারেক রহমানের নেতৃত্বে রাজপথের লড়াকু সৈনিকদের এভাবে হামলা করে দমানো যাবে না। প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি।” পরিশেষে তিনি তাইজুল ইসলামের দ্রুত সুস্থতার জন্য দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের কাছে দোয়া প্রার্থনা করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর তাঁতীদলের আহ্বায়ক মোঃ মুকবুল হোসেন, জেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক সালমান আহমেদ রুবেল, সোনারগাঁও উপজেলা তাঁতীদলের আহ্বায়ক বুলবুল আহমেদসহ জেলা ও মহানগর তাঁতীদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত কয়েকদিন আগে এক সন্ত্রাসী হামলায় মারাত্মকভাবে আহত হন তাইজুল ইসলাম। বর্তমানে তিনি নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। নেতাকর্মীদের এই পরিদর্শনে আহত নেতার পরিবার ও স্থানীয় কর্মীদের মধ্যে মনোবল সঞ্চার হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102