বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তরুণরা বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারে: নাসিক প্রশাসক চানামারিতে শাহজালাল হাসপাতালে আধুনিক প্যাথলোজি পরীক্ষার শুভ উদ্বোধন সাংবাদিক তানভীর হোসেন-এর মায়ের মৃত্যুতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার শোক  সাংবাদিক তানভীর হোসেনের মাতৃবিয়োগে রিয়াদ মোহাম্মদ চৌধুরীর গভীর শোক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির গভীর শোক প্রকাশ সাংবাদিক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের (এনইউজে)র শোক ​ডা. শফিকুর রহমানের কর্মী সম্মেলনকে ঘিরে উৎসবের আমেজ নারায়ণগঞ্জ: শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ১২নং ওয়ার্ড বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল সাংবাদিক তানভীর হোসেনের মাতৃবিয়োগে রেজা রিপনের শোক প্রকাশ ও সমবেদনা ভূমি সেবায় স্বচ্ছতা আনতে নারায়ণগঞ্জে ‘ল্যান্ড একুইজিশন ম্যানেজমেন্ট’ সফটওয়্যার বিষয়ক মতবিনিময় সভা

না’গঞ্জ সদরে ভূমি তথ্য ও সেবা ক্যাম্প: আধুনিক ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ফেরানোর প্রত্যয় জেলা প্রশাসকের

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১৪৬ 🪪

ভূমি ব্যবস্থাপনায় আধুনিকায়ন ও জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে নারায়ণগঞ্জের সদর ইউনিয়ন ভূমি অফিসে ‘ভূমি তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে। অটোমেটেড ভূমি সেবা সিস্টেমে তথ্য সন্নিবেশ ও সংশোধন সংক্রান্ত বিশেষ এই কার্যক্রম আজ ১০ই এপ্রিল, ২০২৬ খ্রি. তারিখে দিনব্যাপী পরিচালিত হয়।

নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি)  মোঃ রায়হান কবির। তিনি সরাসরি সেবা কার্যক্রম পরিদর্শন করেন এবং ক্যাম্পে সেবা নিতে আসা সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন। এসময় তিনি সেবাগ্রহীতাদের অভিজ্ঞতার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং ডিজিটাল ভূমি সেবায় তাদের সন্তুষ্টির বিষয়ে খোঁজখবর নেন।

সেবা প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, “বর্তমান সরকারের লক্ষ্য হলো একটি দুর্নীতিমুক্ত ও হয়রানিমুক্ত আধুনিক ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলা। ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও দ্রুততা নিশ্চিত করতে অটোমেশন বা ডিজিটালাইজেশন কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই ধরনের সেবা ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষ কোনো ধরনের মধ্যস্বত্বভোগী বা দালালের খপ্পরে না পড়ে সরাসরি নিজেদের জমির তথ্য সংশোধন ও হালনাগাদ করতে পারছেন।”

তিনি আরও জানান, ভূমি সংক্রান্ত জটিলতা কমিয়ে আনা এবং সাধারণ মানুষের ভোগান্তি নিরসনে জেলা প্রশাসনের এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ক্যাম্প চলাকালীন উপস্থিত কর্মকর্তারা সেবাগ্রহীতাদের বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর দেন এবং ভূমি সংক্রান্ত প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। হাতের নাগালে সরাসরি এমন সেবা পেয়ে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ ও সন্তোষ লক্ষ্য করা গেছে। অনেক সেবাগ্রহীতা জানান, আগে ভূমি অফিসে তথ্য সংশোধন নিয়ে যে ভয় বা অনিশ্চয়তা ছিল, ডিজিটাল এই সেবা ক্যাম্পের ফলে তা দূর হয়েছে।

উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত থেকে নিরবচ্ছিন্নভাবে সেবা প্রদান নিশ্চিত করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102