মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে বিশাল গণমিছিল ও সমাবেশে হরতালের হুঁশিয়ারি সিদ্ধিরগঞ্জের ‘ক্লুলেস’ তানিয়া হত্যা মামলার মূল রহস্য ফাঁস, পিবিআইয়ের হাতে ঘাতক স্বামী গ্রেফতার এস. আলম ইসরাৎ পুনরায় বনাইদ বাবু মিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক সভাপতি মনোনীত ফতুল্লায় রেললাইনের পাশে কয়েক হাজার মানুষের ঝুঁকিপূর্ণ চলাচল: এমপির কাছে বিকল্প সড়কের দাবি সম্প্রীতির টানে জামায়াত কার্যালয়ে রাজীব: অভিনন্দন জানালো শিবির নারায়ণগঞ্জ সদরের রাস্তা ও স্কুল পরিদর্শন সহ শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ করলেন ইউএনও ফয়েজ উদ্দিন এসএসসি উত্তীর্ণদের অভিনন্দন জানালেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা রেজা রিপন নারায়ণগঞ্জে বিদ্যানিকেতন হাই স্কুলে আন্ত: শ্রেনী ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত টিসিবি ডিলারে আমাকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাই-দিপু এসএসসি উত্তীর্ণদের অভিনন্দন জানালেন রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. আতাউর রহমান

অপহৃতের ফোন ছিনিয়ে নিয়ে ২ বছর ধরে ব্ল্যাকমেইল: সংঘবদ্ধ চক্রের কবলে ব্যবসায়ী সোহাগ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ২৮৯ 🪪

নারায়ণগঞ্জের ব্যবসায়ী মোহাম্মদ সোহাগকে অপহরণের পর তার ব্যক্তিগত তথ্য ব্যবহার করে দীর্ঘ দুই বছর ধরে ব্ল্যাকমেইল ও হয়রানি করে আসছে একটি সংঘবদ্ধ অপরাধী চক্র। অপহরণের সময় ছিনিয়ে নেওয়া দুটি মোবাইল ফোনের তথ্য ও ছবি ব্যবহার করে দেশি-বিদেশি বিভিন্ন নম্বর থেকে ভুক্তভোগীকে অব্যাহতভাবে হুমকি দেওয়া হচ্ছে। এ ঘটনায় চরম মানসিক বিপর্যয়ের মুখে পড়েছেন ওই ব্যবসায়ী ও তার পরিবার।

মামলার নথি ও ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা গেছে, গত বছরের ১ জুন নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজের সামনে থেকে মোহাম্মদ সোহাগকে অপহরণ করা হয়। ওই ঘটনায় তার স্ত্রী তানিয়া আহম্মেদ ফতুল্লা থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ তদন্তে নেমে জানতে পারে, এই অপহরণের মূল পরিকল্পনাকারী আল আমিন ওরফে জিতু। চক্রের অন্য সদস্যরা হলেন— কবির হালদার (৩৯), লতিফ সিদ্দিকী রতন (৩৩), সাব্বির আহমেদ (৩০), ইব্রাহিম খলিল (৩১) ও ইমরান হোসেন মোহন। তাদের মধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হলেও মূল হোতা জিতুসহ অন্যরা এখনও পলাতক।

ভুক্তভোগী সোহাগ জানান, অপহরণের সময় আসামিরা তার ব্যবহৃত দুটি দামী স্মার্টফোন কেড়ে নেয়। এরপর থেকেই শুরু হয় নতুন আপদ। ফোন দুটিতে থাকা ব্যক্তিগত নথি, ছবি ও কন্টাক্ট লিস্ট ব্যবহার করে চক্রটি তাকে অনলাইনে হেনস্তা শুরু করে।

তিনি অভিযোগ করে বলেন, “চক্রটি বিভিন্ন সময় সাংবাদিক বা অনলাইন মিডিয়াকর্মী পরিচয় দিয়ে আমার সঙ্গে যোগাযোগ করে। তারা ভুয়া নাম ব্যবহার করে মেসেজ পাঠায় এবং নির্দিষ্ট পরিমাণ টাকা দাবি করে। টাকা না দিলে আমার ব্যক্তিগত তথ্য ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যম এবং অনলাইন নিউজে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে।”

ভুক্তভোগী আরও জানান, তাকে হয়রানি করতে চক্রটি মালয়েশিয়াভিত্তিক একাধিক আন্তর্জাতিক নম্বর এবং দেশি নম্বর ব্যবহার করছে। মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিয়মিত হুমকি আসছে। গত দুই বছর ধরে এই ধারাবাহিক ব্ল্যাকমেইলে তিনি ও তার পরিবার দিশেহারা হয়ে পড়েছেন। নিরাপত্তা চেয়ে তিনি এ পর্যন্ত ৪ থেকে ৫টি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

বর্তমানে বিষয়টি নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), ডিটেকটিভ ব্রাঞ্চ (ডিবি), স্পেশাল ব্রাঞ্চ (এসবি) এবং জেলা পুলিশ কাজ করছে। তদন্তের অংশ হিসেবে সন্দেহভাজন মোবাইল নম্বর, মেসেজ এবং ডিজিটাল তথ্যগুলো ফরেনসিক বিশ্লেষণের জন্য ল্যাবে পাঠানো হয়েছে।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, গ্রেপ্তার হওয়া আসামিরা আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে জিতুর সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। ডিজিটাল ফরেনসিক রিপোর্টের ভিত্তিতে চক্রটির পুরো নেটওয়ার্ক শনাক্ত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102