বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লার কুতুবপুরে সন্ত্রাসী হামলা ও শ্লীলতাহানি: মামলা তুলে নিতে হুমকির অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে নারায়ণগঞ্জে মহানগর যুবদলের বিশাল আনন্দ মিছিল ফতুল্লায় সজীব হোসেন ইবুর উদ্যোগে জেলা প্রশাসনের চারাগাছ বিতরণ হোসেনপুর-শম্ভুপুরা-পিরোজপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন সিআইপি বজলুর রহমান নারায়ণগঞ্জে নাসিকের বর্জ্যবাহী ট্রাকের নিচে পিষ্ট হয়ে ছাত্রদল ও যুবদল নেতার মর্মান্তিক মৃত্যু বাসাবাড়িতে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে “আমরা নারায়ণগঞ্জবাসী’র মানববন্ধন  নিমকোতে ‘Kids’ Education’ কর্মশালায় সনদপত্র গ্রহণ করছেন সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুৎ আমরা নারায়ণগঞ্জবাসী’ সংগঠন সরকারের সাথে আছে: মাকিদ মোস্তাকিম শিপলু পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি অধ্যাপক ড. নুসরাত ফাতেমা শামীম, অয়ন ও আজমেরী ওসমানের নামসহ দ্রুত চার্জশিটের দাবি রফিউর রাব্বির

মহান স্বাধীনতা দিবসে নারায়ণগঞ্জবাসীকে মহানগর কৃষকদল নেতা ফয়সালের ‘রক্তিম শুভেচ্ছা’

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ১৭২ 🪪

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জবাসীসহ দেশের সর্বস্তরের মানুষকে রক্তিম শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সদস্য সচিব সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল।

গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “আজ ২৬শে মার্চ, আমাদের জাতীয় জীবনের এক গৌরবোজ্জ্বল দিন। এই দিনে আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল বীর শহীদদের। যাদের অসীম ত্যাগের বিনিময়ে আমরা একটি স্বাধীন ভূখণ্ড ও লাল-সবুজের পতাকা পেয়েছি।”

সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল তাঁর বাণীতে উল্লেখ করেন, “আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। তাঁর একটি ঐতিহাসিক ঘোষণা দিশেহারা জাতিকে মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার প্রেরণা যুগিয়েছিল।”

তিনি আরও বলেন, “স্বাধীনতার এই শুভক্ষণে আমি আমাদের নেত্রী, গণতন্ত্রের অতন্দ্র প্রহরী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করছি। একইসাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে আমরা গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার রক্ষায় এগিয়ে যাবো সব লক্ষ্য পূরণে।   ইনশাআল্লাহ।

মহানগর কৃষকদলের এই নেতা বলেন, “কৃষকদল সবসময় এদেশের সাধারণ মানুষ ও কৃষকদের অধিকার আদায়ে সোচ্চার। স্বাধীনতার মূল চেতনা ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার। আমরা সেই লক্ষ্য বাস্তবায়নে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং নারায়ণগঞ্জ মহানগরীকে বিএনপি ও কৃষকদলের একটি শক্তিশালী দুর্গে পরিণত করতে অঙ্গীকারবদ্ধ।”

পরিশেষে, তিনি নারায়ণগঞ্জবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সবাইকে স্বাধীনতা দিবসে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102