বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তরুণরা বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারে: নাসিক প্রশাসক চানামারিতে শাহজালাল হাসপাতালে আধুনিক প্যাথলোজি পরীক্ষার শুভ উদ্বোধন সাংবাদিক তানভীর হোসেন-এর মায়ের মৃত্যুতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার শোক  সাংবাদিক তানভীর হোসেনের মাতৃবিয়োগে রিয়াদ মোহাম্মদ চৌধুরীর গভীর শোক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির গভীর শোক প্রকাশ সাংবাদিক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের (এনইউজে)র শোক ​ডা. শফিকুর রহমানের কর্মী সম্মেলনকে ঘিরে উৎসবের আমেজ নারায়ণগঞ্জ: শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ১২নং ওয়ার্ড বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল সাংবাদিক তানভীর হোসেনের মাতৃবিয়োগে রেজা রিপনের শোক প্রকাশ ও সমবেদনা ভূমি সেবায় স্বচ্ছতা আনতে নারায়ণগঞ্জে ‘ল্যান্ড একুইজিশন ম্যানেজমেন্ট’ সফটওয়্যার বিষয়ক মতবিনিময় সভা

নারায়ণগঞ্জে জাকির খানের নির্দেশে অসহায়দের মাঝে প্রজন্ম দলের ঈদ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ১৪৫ 🪪

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খানের নির্দেশে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে নগরীর দেওভোগ এলাকায় নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী প্রজন্ম দলের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী প্রজন্ম দলের আহ্বায়ক সলিমুল্লাহ করিম সেলিমের নেতৃত্বে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপহার সামগ্রী বিতরণকালে সলিমুল্লাহ করিম সেলিম বলেন, “জননেতা জাকির খানের নির্দেশনায় আমরা সবসময় সাধারণ ও অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করি। পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। দেশের এই কঠিন সময়ে আর্তমানবতার সেবায় এগিয়ে আসা আমাদের নৈতিক দায়িত্ব। আগামীতেও সাধারণ মানুষের কল্যাণে প্রজন্ম দলের এই ধারা অব্যাহত থাকবে।”

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা জাতীয়তাবাদী প্রজন্ম দলের সদস্য সচিব রায়হান উদ্দিন জিল্লু, সাংগঠনিক সম্পাদক মো. আমান, মহানগর প্রজন্ম দলের আহ্বায়ক সারোয়ার করিম, সদস্য সচিব আক্তার হোসেন অপু, যুগ্ম আহ্বায়ক মো. মনির হোসেন, মো. জুলহাস ও নাজির হোসেন।

এছাড়াও ফতুল্লা থানা প্রজন্ম দলের আহ্বায়ক ইউছুফ চৌধুরী, বন্দর থানা আহ্বায়ক মিলন খান এবং সদর থানার আহ্বায়ক ফারুক হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

বিতরণকালে স্থানীয় কয়েকশ অসহায় ও দুস্থ মানুষের হাতে সেমাই, চিনিসহ বিভিন্ন ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়। জননেতা জাকির খানের পক্ষ থেকে এই উপহার পেয়ে সাধারণ মানুষের মাঝে আনন্দ ও সন্তোষ প্রকাশ করতে দেখা যায়।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102