বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লার কুতুবপুরে সন্ত্রাসী হামলা ও শ্লীলতাহানি: মামলা তুলে নিতে হুমকির অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে নারায়ণগঞ্জে মহানগর যুবদলের বিশাল আনন্দ মিছিল ফতুল্লায় সজীব হোসেন ইবুর উদ্যোগে জেলা প্রশাসনের চারাগাছ বিতরণ হোসেনপুর-শম্ভুপুরা-পিরোজপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন সিআইপি বজলুর রহমান নারায়ণগঞ্জে নাসিকের বর্জ্যবাহী ট্রাকের নিচে পিষ্ট হয়ে ছাত্রদল ও যুবদল নেতার মর্মান্তিক মৃত্যু বাসাবাড়িতে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে “আমরা নারায়ণগঞ্জবাসী’র মানববন্ধন  নিমকোতে ‘Kids’ Education’ কর্মশালায় সনদপত্র গ্রহণ করছেন সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুৎ আমরা নারায়ণগঞ্জবাসী’ সংগঠন সরকারের সাথে আছে: মাকিদ মোস্তাকিম শিপলু পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি অধ্যাপক ড. নুসরাত ফাতেমা শামীম, অয়ন ও আজমেরী ওসমানের নামসহ দ্রুত চার্জশিটের দাবি রফিউর রাব্বির

নারায়ণগঞ্জবাসীকে জাকির খানের পক্ষ থেকে আক্তার হোসেন অপুর ঈদের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ২১৯ 🪪

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ও মহানগরসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর জাতীয়তাবাদী প্রজন্ম দলের সদস্য সচিব আক্তার হোসেন অপু। নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপির প্রভাবশালী নেতা জাকির খানের পক্ষ থেকে তিনি এই শুভেচ্ছা জানান

গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় আক্তার হোসেন অপু বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে ফিরে এসেছে আনন্দের বার্তা নিয়ে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। এই আনন্দ ভাগাভাগি করে নিতে হবে সমাজের সকল স্তরের মানুষের সাথে। নারায়ণগঞ্জবাসীর প্রিয় নেতা জাকির খানের পক্ষ থেকে আমি সকলকে জানাই ঈদের নির্মল শুভেচ্ছা। ‘ঈদ মোবারক’।”

তিনি তার বার্তায় আরও উল্লেখ করেন, “পবিত্র ঈদুল ফিতর আমাদের সাম্য, মৈত্রী ও সম্প্রীতির শিক্ষা দেয়। হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে একে অপরের প্রতি ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করাই হোক এবারের ঈদের অঙ্গীকার। জাকির খান সবসময় নারায়ণগঞ্জের গণমানুষের সুখে-দুঃখে পাশে ছিলেন এবং আছেন। তার পক্ষ থেকে আমি দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।”

পরিশেষে আক্তার হোসেন অপু দেশ ও জাতির মঙ্গল কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন এবং ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গড়ার আহ্বান জানিয়েছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102