সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম :
টিসিবি ডিলারে আমাকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাই-দিপু এসএসসি উত্তীর্ণদের অভিনন্দন জানালেন রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. আতাউর রহমান জুলাই আন্দোলনে শহিদ পরিবারের সদস্যকে সেলাই মেশিন উপহার দিল সদর উপজেলা প্রশাসন বন্দরে প্রবাসীর জমি দখলের অভিযোগ, সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন ও মিঠুর বিরুদ্ধে হামলার অভিযোগ পুত্র সজিবকে নিজের রাজনৈতিক সচিব নিযুক্ত করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান মাদক ও কিশোর অপরাধ দমনে কঠোর অবস্থান: নারায়ণগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত এডিটরস ক্লাব বাংলাদেশ এর চেয়ারম্যান নজরুল ইসলাম তমিজীর সাথে জহিরুল ইসলাম বিদ্যুতের সৌজন্যে সাক্ষাৎ তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬১ মাস উপলক্ষে আলোক প্রজ্জ্বলন ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জের উন্নয়নে ৫ এমপির ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় বন্দরে অসুস্থ বিএনপি নেতা তারা মিয়ার পাশে দলীয় নেতৃবৃন্দ, এমপি’ পক্ষ থেকে আর্থিক সহায়তা

কুতুবপুরকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত করার দাবি: নাসিক প্রশাসককে ফুল ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ২৭৯ 🪪

নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) অন্তর্ভুক্ত করার দাবিতে নবনিযুক্ত প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খানকে স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ সোমবার (২ মার্চ) দুপুরে নগর ভবনে কুতুবপুর ইউনিয়নবাসীর পক্ষ থেকে এ স্মারকলিপি ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়।

এ সময় কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মনিরুল আলম সেন্টু এবং কুতুবপুরকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তকরণ কমিটির আহ্বায়ক হাজী মোঃ শহিদুল্লাহ্‌র নেতৃত্বে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, কুতুবপুর ইউনিয়ন ভৌগোলিক ও অর্থনৈতিকভাবে সিটি কর্পোরেশনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই ইউনিয়নটি ঘনবসতিপূর্ণ এবং শিল্প এলাকা হিসেবে পরিচিত হওয়ায় এখানকার নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত হওয়া এখন সময়ের দাবি। স্মারকলিপিতে অন্তর্ভুক্তির যৌক্তিকতা এবং স্থানীয় জনদাবির বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরা হয়।

প্রতিনিধি দলটি নবনিযুক্ত প্রশাসকের সাথে আলাপকালে আশা প্রকাশ করেন যে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জনস্বার্থে বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করবেন এবং দ্রুত প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করবেন।

প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান স্মারকলিপি গ্রহণ করেন এবং এ বিষয়ে নিয়ম অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102