সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মুখোশ পরে ষড়যন্ত্র ছাড়ুন, সাহস থাকলে রাজপথে আসুন’: ওসমানের বাহিনীকে টিপুর চ্যালেঞ্জ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মহানগর বিএনপির শান্তি মিছিল; ফারুক মালের যোগদান তারেক রহমানের নির্দেশ, মাদক ও সন্ত্রাসমুক্ত হবে নিতাইগঞ্জ’: বাপ্পী চিশতীর হুঁশিয়ারি বন্দরে ‘নির্দোষ’ স্বামী-সন্তানকে মামলায় জড়ানোয় এসপির কাছে অভিযোগ নগরীর জিমখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য নিপু গ্রেফতার ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা কোনো মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ বা সুবিধাবাদী ব্যক্তিকে দলের মনোনয়ন দেওয়া হবে না: এড.সাখাওয়াত  সোনারগাঁওয়ে প্রাথমিক শিক্ষার্থীদের সাথে গোল্ডকাপ ফাইনাল উপভোগ করলেন জেলা প্রশাসক ও এমপি ৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবেলা ফাউন্ডেশন এর মাসিক সভা অনুষ্ঠিত “এড.টিপুর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’: মৌমিতা পরিবহন কর্তৃপক্ষ

নতুন লুকে ভাইরাল সাখাওয়াত হোসেন খান: সিটি নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর গুঞ্জন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩০ 🪪

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও রাজনৈতিক অঙ্গনে ‘ক্লিন ম্যান’ খ্যাত অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজির হয়েছেন সম্পূর্ণ ভিন্ন এক রূপে। নিজের ফেসবুক আইডিতে পোস্ট করা তার মুখভর্তি শুভ্র দাড়ির একটি ছবি ইতিমধ্যেই নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। তার এই নতুন রূপ নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে জন্ম দিয়েছে নতুন আলোচনার।

অতীতে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে পরিপাটি ও ক্লিন শেভড চেহারাতেই দেখে অভ্যস্ত ছিলেন। কিন্তু গতকাল ফেসবুকে পোস্ট করা তার নতুন ছবিটি সবাইকে চমকে দিয়েছে। মুখভর্তি সাদা দাড়ির এই স্নিগ্ধ রূপ দেখে মুগ্ধ অনুসারীরা। ছবিটি পোস্ট করার পর থেকেই লাইক, কমেন্ট ও শেয়ারের বন্যা বয়ে যাচ্ছে। অনুসারী ও শুভাকাঙ্ক্ষীদের অনেকেই মন্তব্যের ঘরে শ্রদ্ধার সাথে লিখছেন ‘মাশাআল্লাহ’। তার এই পরিবর্তন নেটিজেনরা বেশ ইতিবাচকভাবেই গ্রহণ করেছেন।

তবে এই নতুন লুকের পেছনে কেবলই ব্যক্তিগত পরিবর্তন নাকি কোনো রাজনৈতিক বার্তা লুকিয়ে আছে, তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর গুঞ্জন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার প্রার্থিতা নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা থাকলেও, বর্তমানে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে তার নাম সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষক ও সাধারণ ভোটারদের মাঝে এখন একটাই কৌতূহল—তবে কি এই নতুন, স্নিগ্ধ ও পরিপক্ব লুকেই আগামী সিটি নির্বাচনের মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন বিএনপির এই শীর্ষ নেতা?

উল্লেখ্য, বিগত স্বৈরাচারী সরকারের আমলে রাজনৈতিক কারণে বারবার জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। মামলা-হামলার শত বাধা-বিপত্তির মুখেও তিনি রাজপথে ছিলেন অবিচল। জেল-জুলুমের সেই কঠিন দিনগুলো পার করে আসা এই নেতার নতুন লুক যেন তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতারই এক নতুন প্রতিচ্ছবি।

আগামী দিনে নারায়ণগঞ্জের রাজনীতিতে তার এই নতুন রূপ ও অবস্থান কেমন চমক নিয়ে আসে, এখন সেটাই দেখার অপেক্ষায় নগরবাসী।

https://www.facebook.com/share/16F89q5REh/

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102